Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার ৬৪ জেলা সফর পূর্ণতা পাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 23, 2014 | 12:16 AM

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশের ৬৪ জেলা সফরের আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেছিলেন ড্যান মজিনা। এখানে প্রায় ৩ বছর সফলতার সঙ্গে কাটিয়ে বিদায় নিতে চলেছেন তিনি। তার উত্তরসূরির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। মার্কিন সিনেটে এক দফা শুনানিও হয়ে গেছে। বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশে তার অসমাপ্ত কাজকর্ম সুচারুভাবে সম্পন্ন করতে চলেছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ৬৪ জেলা সফরের অঙ্গীকারও পূর্ণ করতে চান তিনি। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূতের অঙ্গীকারের পূর্ণতা পাওয়ার জন্য আর মাত্র ৫ জেলা সফর বাকি আছে তার। আজ থেকে সেই ৫ জেলা- কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর সফর শুরু করছেন তিনি। সফরকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র মিশন পরিচালক ইয়ানিনা ইয়ারুয়েলস্কি তার সঙ্গে যাচ্ছেন। জেলাগুলোতে অবস্থানকালে স্থানীয় সরকারি কর্মকর্তা, পুলিশ-এর এসপি এবং নাগরিক সমাজ-এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।  এছাড়া, প্রত্যেক জেলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনও করবেন মার্কিন দূত। কুমিল্লার শালবন বিহার, বসুরহাটের নারীদের হস্তশিল্প প্রকল্প এবং একটি মৃৎশিল্পের গ্রাম ঘুরবেন তিনি। সফরকালে ওই জেলাগুলোয় অবস্থিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএসএআইডি পরিচালিত প্রকল্পও পরিদর্শন করবেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV