বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে, আবারও সর্বোচ্চ স্থানে সৌদি আরব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর দৌড়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। আবারও সর্বোচ্চ স্থানে সৌদি আরব। গত মার্চ ও এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ পরিমান রেমিট্যান্স গিয়েছিল বাংলাদেশে। কিন্তু মে ও জুন মাসে আবার সর্বোচ্চ স্থানটি দখল করে নেয় সৌদি আরব। অবশ্য আগেও তারা এক নম্বরেই ছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে জুন মাসে সৌদি আরব থেকে ব্যাংকিং চ্যানেলে ৩৭৭ কোটি ডলারের রেমিট্যান্স বাংলাদেশে গিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে গিয়েছে ৩৫২ কোটি ডলার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব থেকে রেমিট্যান্স বেশি গিয়েছে ২৪ কোটি ডলার ।
বাংলাদেশে রেমিট্যান্স পাঠানের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত অর্থবছরে দেশটি থেকে গিয়েছে ৩০৩ কোটি ডলার। এরপর রয়েছে যুক্তরাজ্য। সেখান থেকে গিয়েছে ২০৮ কোটি ডলার। পঞ্চম অবস্থানে থাকা কুয়েত থেকে প্রবাসীরা ১৫৬ কোটি ডলার পাঠিয়েছে। এছাড়া কাতার থেকে ১৪৫, ইটালি থেকে ১১৯, মালয়েশিয়া থেকে ১১৩, ওমান থেকে ৭৯ এবং বাহরাইন থেকে ৫৩ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে গিয়েছে।
২০২২-২৩ অর্থবছরে প্রবাসীরা মোট ২ হাজার ১৬১ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। ২০২১-২২ অর্থবছরে গিয়েছে ২হাজার ১০৩ কোটি ডলারের সম পরিমান অর্থ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








