বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি নুর উদ্দীন চৌধুরী নয়ন এবং সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে প্রবাসীদের মতবিনিময় সভা : ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মোহাম্মদ এন. মজুমদারকে সম্মাননা প্রদান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি সেন্টারে গত ২৩ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী সমাজ এ মত বিনিময় সভার আয়োজন করে। সভায় সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
একই অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডী মোহাম্মদ এন. মজুমদারকে সম্মাননা প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট জামাল হুসেন ও রেজা আব্দুল্লাহ স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, মিয়া মো. দাউদ, কয়সারুজ্জামান কয়েস, সাইদুর রহমান লিঙ্কন, জুনেদ চৌধুরী, নুরে আলম জিকু, নূরুল ইসলাম, শ্যামল কান্তি চন্দ, রবিউল ইসলাম, মো. নূর উদ্দিন মজুমদার, মইজুর লস্কর জুয়েল প্রমুখ। সভায় বিভিন্ন পেশাজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনা সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে পালন করা হয় এক মিনিট নিরবতা।
অনুষ্ঠানে আয়োজক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু তাদের সম্মানে এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দারা তাদের বক্তব্যে বাংলাদেশ অ্যাথলেটিক্সের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, অ্যাথলেটিক্সের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নানামুখি কার্যক্রম চলছে। অ্যাথলেটিক্সের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। তারা বলেন, অ্যাথলেটিক্সের সার্বিক উন্নতির জন্য শুধু সরকার নয়, দেশী-প্রবাসী উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গড়া সহ অ্যাথলেটিক্সকে সামনে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডী মোহাম্মদ এন. মজুমদার তাকে সম্মাননা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে অ্যাথলেটিক্সের উন্নয়নে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে আব্দুর রহিম বাদশা অতিথিসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া এমপি গত ২২ জুলাই শুক্রবার বিকেল ৪টার দিকে ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ২৩ জুলাই শনিবার বাদ জোহর নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে নামাজে জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল