Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ : ড. নিনা আহমেদসহ ২ বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: May 15, 2024 | 10:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নতুন বর্ষকে বরণ করে নিয়েছে ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালী। ৪ মে শনিবার স্টেটসন মিডল স্কুল মিলনায়তনে দিনব্যাপী এই বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেলবোর্ন বোরো মেয়র মাহবুবুল আলম তৈয়ব ও বিএডিভির বর্তমান সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া। এসময় প্রাক্তন সভাপতিরাসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবের মূল পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক শাহিদা আফরোজ নিপু। উদ্বোধনী বক্তব্যে রাখেন সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া। বৈশাখী আবাহন আলোচনা করেন সুস্মিতা গুহ রায়।
অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন ফিলাডেলফিয়া সিটি অব লার্জ এর কাউন্সিল উইমেন ড. নিনা আহমেদ এবং পেনসিলভেনিয়া গভর্নর এর সেক্রেটারী অব পলিসি প্লানিং আকবর হোসেন।
উৎসবে শিশুদের চিত্র প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৩৮ জন ও বৈশাখী পিঠা প্রতিযোগিতায় রকমারি পিঠা নিয়ে ১১ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। এছাড়াও বাংলাদেশী জামা- কাপড়, গহনা, বইসহ খাবারের স্টল গুলোও নজর কেড়েছে উৎসবে। স্টল থেকে সম্পূর্ন বিনামূল্যে বই বিতরণ করা হয়।
নতুন প্রজন্ম এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল মনোমুগ্ধকর নাচ, গান, কাওলী, নাটক ও কবিতা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অতিথি শিল্পী তনিমা হাদী।
অনুষ্ঠানটি সঞ্চালনার সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ শহিদুল্লাহ, রূমানা আলম এবং সামিয়া সুলতানা শান্ত। অনুষ্ঠানে লটারির ড্র শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন সহ সভাপতি সোয়েব আহমেদ এবং সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV