Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: June 25, 2021 | 11:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: গণমানুষের পাশে ৭২ বছর- আওয়ামী লীগই বাংলাদেশ- এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে নিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে খোলা মাঠে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ দফা দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. প্রদীপ রঞ্জন কর। পরিচালনায় ছিলেন প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ও রুমানা আকতার।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনায় ছিলেন মাওলানা কাজী কাইয়্যূম, পবিত্র গীতা থেকে পাঠ করেন বিধান চন্দ্র পাল। এরপর ২৩শে জুনের স্মারক ২৩টি লাল-সবুজ বেলুন উড়িয়ে এবং জলি করের উদ্বোধনী সংগীত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়।
এরপর বাংলাদেশ আন্দোলনের শুরু থেকে ৫২র ভাষা আন্দোলন, ৬২র ৬ দফা ১১ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯ এর গনঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫ এর ১৫ই আগষ্ঠ ও ৩রা নভেম্বর জেলহত্যা, ২১শে আগষ্ঠ গ্রেনেড হামলা, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামাতের নৃশংস হত্যাযজ্ঞ-ধর্ষণ, শামস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, মন্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন, মহুরী প্রমুখ হত্যাসহ ২০১৩ সালের অগ্নিসন্ত্রাসে নিহতদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন শোকপ্রস্তাব পাঠ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ বছরের সংগ্রাম, ত্যাগ, সফলতা ও বিশাল অর্জনের উপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। প্রদর্শন করেন মন্জুর চৌধুরী।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে সভার সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর আওয়ামী লীগের জন্মবৃত্তান্ত তূলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রকৃত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশে ও প্রবাসে সদা-সতর্ক থাকতে হবে, যেকোন চক্রান্ত রুখে দিতে হবে। তিনি বলেন, হাইব্রিডে ছেয়ে গেছে দল। তারা নীজেদের স্বার্থে দলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে দলকে প্রশ্নবিদ্ধ করে তুলতে দ্বিধা করছে না।

পরে বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সাথে চলতে থাকে। প্রতিথযশা রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনবাংলা বেতারের কন্ঠযোদ্ধা, কবি ও আবৃত্তিকাররা অংশগ্রহণ করেন এ পর্বে। বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ২১ এর পদকপ্রাপ্ত কন্ঠযোদ্ধা রথিন্দ্র নাথ রায়, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, বেলাল বেগ, বীর মুক্তিযোদ্ধা ও বাউল শিল্পী তাজুল ইমাম, গোপন সাহা, হাজী সফিকুল আলম, কবি সালেহা ইসলাম, আব্দুল লতিফ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, নূর ই আজম বাবু, বীর মুক্তিযোদ্ধা ইন্জিঃ ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, মোঃ হেলাল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধুরী ও সৈয়দ সিদ্দিকুল হাসান, আওয়ামী লীগ নেতা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, শাহ মোঃ বখতিয়ার আলী, এম এ করিম জাহাঙ্গীর, শরিফ কামরল আলম হীরা, আসাফ মাসূক, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল, সাধারন সম্পাদক কায়কোবাদ খাঁন, সহ সভাপতি টি মোল্লা, আখতার হোসেন, টি, আবদুস সালাম ও মিসেস টি, আবদুস সালাম, সাদেকুল বদরুজ্জামান পান্না, শাহিন আরা ফেরদৌসী, নাদের আলী মাস্টার, দেলোয়ার মোল্যা, আতাউর রহমান তালুকদার, সারমিন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সরকার, এ্যাড. নিজাম উদ্দিন, মোঃ এফ করিম, আব্দুল আওয়াল, আব্দুস সালাম, নজরল ইসলাম, কামরুজ্জামান সিকদার, তুহিন সেলিনা আক্তার, শ্রমীক লীগ নেতা মন্জুর চৌধুরী, যুবলীগ নেতা খন্দঃ জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লগ নেতা মোঃ মোস্তফা, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মিয়া প্রমুখ।
সবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম জন্মদিনের কেক কেটে ও জাতীয় সঙ্গীতের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV