Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশ আমেরিকান ইয়ুথ সোসাইটি’র বৈশাখী মেলা : কানেকটিকাট মাতালেন শিল্পী সেলিম চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: May 9, 2017 | 1:30 PM

কানেকটিকাট : বহু ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। হাজারো বছরের লালিত আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রবাসে আমাদের নতুন প্রজন্ম যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে গত ৬ মে বাংলাদেশ আমেরিকান ইয়ুথ সোসাইটি (বেইস) প্রথম বারের মত উন্মুক্ত খোলা মাঠে আয়োজন করে এক বৈশাখী মেলা । নিউইয়র্ক সহ কানেকটিকাটের বিভিন্ন শহর থেকে আগত শত শত বাংলাদেশী এতে অংশ গ্রহণ করে।    ম্যানচেস্টার শহরের মেয়র জে মরান অনুষ্ঠানটি উদ্ভোদন করেন এবং সংকিপ্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ আমেরিকান ইয়ুথ সোসাইটি (বেইস) এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ করলো। প্রবাসে এটি একটি বেতিক্রম ধর্মী সংগঠন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে কানেকটিকাটের যুব সমাজ এই অনুষ্ঠানটির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের বাংলাদেশী ডাঃ শওকত খান। আসন্ন বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনে অংশগ্রহণ কৃত দুইটি পেনেলের প্রতিযোগিতা হবে। তার মধ্যে হেলাল-আজম পরিষদ এই অনুষ্ঠানটির প্রধান পৃষ্টপোষক ছিল। পেনেলের সভাপতি প্রার্থী মইনুল হক চৌধুরী হেলাল এবং সাধারণ সম্পাদক প্রার্থী মীর আজম এতে বক্তব্য রাখেন। জনাব চৌধুরী একে একে পেনেলের সবাইকে পরিচয় করিয়ে দেন। সভাপতি তার বক্তব্যে বলেন নির্বাচন একটি গনত্রান্তিক প্রক্রিয়া, আগামী ১৩ ই মের নির্বাচনে সবার সহযুগিতা কামনা করেন এবং সবাইকে হেলাল-আজম পরিষদে ভোট দেয়ার আহব্বান জানান। আগামীতে তারা নির্বাচিত হলে প্রবাসীদের কল্যানে যথাসাদ্য চেষ্টা করবেন। বাংলাদেশ আমেরিকান ইয়ুথ সোসাইটি (বেইস) এর অপু রহমান, দিপু রহমান এবং সামিহা জিলুর তত্ত্বাবধানে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বাংলাদেশী কাপড়, জুয়েলারি দোকান সহ নানা মুখ রুচক খাবারের দোকান। সাথে ছিল আকর্ষণীয় রাফেল ড্র । বাংলাদেশ আমেরিকান ইয়ুথ সোসাইটি (বেইস)র অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত লোক সংগীত শিল্পী সেলিম চৌধুরী। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন বাহউদ্দিন পিয়াল, অনুষ্টানে নাচ এবং গান করেন শরমিন আজম, কৌশলী ইমা, অপুরহমান, এনাম আম্বিয়া, রুপু, লিটন গ্রেগরি, ব্রিয়ানা বিশ্বাস এবং বেইস এর শিল্পীবৃন্দ. অনুষ্ঠানে সহযুগিতা করেন মুহাম্মদ রহমান অপু, শফিউল আলম, আনোয়ার হোসেন, আশফাকুল তরফদার, তারেক আম্বিয়া, তৌফিকুল আম্বিয়া, আহমেদ জিলু, আব্দুল মান্নান চৌধুরী, ময়নুল রহমান, মোহাম্মদ আহমেদ ওয়াহিদ, রিয়ালিটি সেন্টার, দেশী গ্রোসারি, মাই কালার ইভেন্ট, শিপার এয়ার সার্ভিস এবং সোরেন্টো পিজা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV