Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল : নিউইয়র্কে জামালপুরবাসী আয়োজিত সংবর্ধনায় প্রতিমন্ত্রী মুরাদ

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: April 5, 2019 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী জামালপুরবাসী আয়োজিত সংবর্ধনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন আজ সময় এসেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার। বাংলাদেশে এ উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে। তাই আমরা বলবো, বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বেশি পরিচিত করতে হলে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, জামালপুর জেলা সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্শেদা জামান। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা ফরিদ আলম।
বক্তব্যে ডা. মুরাদ বলেন, প্রবাসীরা একেকজন বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের অর্থে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে।


তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন। মফস্বলের হাসপাতালগুলোকে ধীরে ধীরে আধুনিকায়ন করা হচ্ছে। ভবিষ্যতে যাতে আরো চিকিৎসাসেবা নিশ্চিত হয় সে লক্ষে কাজ চলছে। এসময় তিনি জামালপুরের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV