বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর ট্রাষ্টিদের আনুষ্ঠানিক নিয়োগ পত্র প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯ , ফেয়ারমাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত ১৩ই নভেম্বর বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ঐদিন রাত সাড়ে আটটায় শুরু হওয়া উক্ত সভায় সংগঠনের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা সভায় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দের সামনে সভার আলোচ্য বিষয়সমুহ পড়ে শোনান। সভার শুরুতে সংগঠনের কোষাধ্যক্ষ আবদুর রহিম বিগত ২৯ অক্টোবর অনুষ্ঠিত “ইসলামিক আলোচনা” অনুষ্ঠানের আয়- ব্যয়ের হিসাব বিবরনী উপস্থাপন করেন।
এরপর সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ট্রাষ্টি বোর্ড গঠন সহ ট্রাষ্টি বোর্ড এর সদস্যদের দায়িত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি সভায় উপস্থিত নেতৃবৃন্দের সামনে জনাব আবদুর রফিককে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান করে সাত সদস্য বিশিষ্ট ট্রাষ্টি বোর্ড এর সদস্যদের নাম ঘোষনা করেন। তাঁরা আগামী দুই বছর (২০১৯ – ২০২১) মেয়াদের জন্য দায়িত্বে থাকবেন। সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল সভায় উপস্থিত ট্রাষ্টি বোর্ড এর সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পত্র হস্তান্তর করেন।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








