Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: August 26, 2022 | 4:48 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির ছাত্রী-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হয়।
গত ২৪ আগষ্ট, বুধবার বিকেলে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রী-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বিএএসজের মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতের যে কোন ধরনের মহতী কার্যক্রমে তাঁদের সর্বাত্নক সহযোগীতার আশ্বাস দেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড সদস্য মোঃ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আহমদ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । তাঁরা বলেন, আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোন বাংলাদেশি সংগঠনের পক্ষ থেকে স্কুল সামগ্রী বিতরন করতে পেরে তাঁরা সত্যিই গর্বিত ও আনন্দিত। আগামীতে কমিউনিটির স্বার্থে তাঁরা আরো নিত্য নতুন কর্মসূচী নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
কয়েকজন অভিবাবক তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, কমিউনিটির স্বার্থে বিএএসজে প্রতিনিয়ত যেসব কল্যানকর কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার জন্য তাদেরকে টুপিখোলা অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে দুর্মূল্যের বাজারে বিনামূল্যে স্কুল সামগ্রী পেয়ে আমরা যারপরনাই খুশি।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির তিন শতাধিক ছাত্র- ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরন কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ