Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হিরো আলমের লিখিত অভিযোগ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: June 4, 2020 | 6:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের বক্তব্যে মানহানির হয়েছে হিরো আলমের। এমনটি উল্লেখ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই দুই নেতার বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।

লিখিত অভিযোগে হিরো আলম জানান, মিশা সওদাগর ও জায়েদ খান তাকে গণমাধ্যমে হেয় প্রতিপন্ন করেছেন। হিরো আলম লিখিত অভিযোগে উল্লেখ করেন, “বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন এবং বলেছেন আমি চলচ্চিত্রের কে? এই নামে আমাকে কেহ চিনেন না ও জানেন না।”

এ কারণে হিরো আলমের সম্মানহানি হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর হিরো আলমকে চিনতে পারেননি, আর সাধারণ সম্পাদক জায়েদ খান হিরো আলমকে মিউজিক ভিডিও করেন বলে চিহ্নিত করায় বেশ কিছু দিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন হিরো আলম। এর ধারাবাহিকতায় এবার চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ জমা দিলেন তিনি। দেশ রূপান্তর

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV