বাংলাদেশ দূতাবাসে “ওপেন হাউস” অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বিনোদনের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাসে ৩ মে ওপেন হাউস অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কালচারাল ট্যুরিজম – ডিসি -এর সহযোগিতায় সপ্তম বারের মত বাংলাদেশ দুতাবাস এ ‘ওপেন হাউস’ এর আয়োজন করে। সঙ্গীত, নৃত্য, দেশীয় হস্তশিল্প, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এবং পর্যটনশিল্প সহ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের নানাবিধ অর্জনের চিত্র নিয়ে সাজনো হয় দুতাবাস । দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ওপেন হাউসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও অন্যান্য দেশ থেকে এবং বাংলাদেশী কম্যুনিটি থেকে কয়েক সহস্র দর্শনার্থী আগমন করে। রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের এবং মিসেস রিফাত সুলতানা আকরাম অতিথিগণকে অভ্যর্থনা জানান। সকল অতিথি-কে একটি করে প্রতীকী বাংলাদেশের জাতীয় পতাকা উপহার দেয়া হয়। প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহনে সাংস্কৄতিক অনুষ্ঠানে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি-কে তুলে ধরা হয়।
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে লোকগীতি, লোকনৃত্য, আধুনিক ও বাংলা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশী শিল্পীগণ । এছাড়া বাংলাদেশের শাড়ী, অলঙ্কার সহ নানা প্রকার হুস্তশিল্প, পাট, চামড়া ও সিরামিক এর রফতানি যোগ্য নানা পন্য প্রদর্শন করার পাশাপাশি মেহেদী সজ্জা-র আয়োজন করা হয়। অতিথিগন উৎসাহের সাথে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার উপভোগ করেন । এছাড়া বাংলাদেশের পর্যটন শিল্পসহ, জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদান ও নারী উন্নয়নে বাংলাদেশের সাফল্যের নানা চিত্র অতিথিদের অবগতির জন্য তুলে ধরা হয় । বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ ওপেন হাউস এ বছর প্রায় তিন সহস্রাধিক অতিথির সমাগম ঘটে ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!