Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: April 14, 2014 | 5:32 PM

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি-এর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ১৩ এপ্রিল অত্যন্ত আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যার মাধ্যমে বাংলা নববর্ষের   তাৎপর্যপূর্ণ কিছু  বৈশিষ্ট্য দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল বিদেশের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রাখা, এবং সেইসাথে পহেলা বৈশাখের অসাম্প্রদায়িক চেতনার সাথে সকলকে পরিচয় করিয়ে দেয়া। দূতাবাসের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য, এবং বৃহত্তর ওয়াশিংটন এলাকার স্বনামধন্য কয়েকটি সাংস্কৃতিক সংগঠন যেমন “বিসিডিডিআই-বাংলাস্কুল”, “ধ্রুপদ”, “একতারা”, “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি”,এবং “যে সুর বাজে আমার প্রাণে” এর পরিবেশনার সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়।

14042014_009_DUTABASH_BORSHOBORON

ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর বাৎসরিক “স্প্রিং মিটিং” এ অংশগ্রহনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার সকল সফরঙ্গীসহ দূতাবাসের এ আনন্দ আয়োজনে যোগ দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষবরণের চিরচেনা গান “ এসো হে বৈশাখ” এর মাধ্যমে। এরপর বাংলা সংস্কৃতির বিভিন্ন ধারা যেমন  লোকগীতি, আধুনিক, আধ্যাত্মিক, ও ব্যান্ড ধারার নৃত্য এবং সঙ্গীতের একের পর এক পরিবেশনায় অনুষ্ঠানস্থাস্থলে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের তার শুভেচ্ছা বক্তব্যে পহেলা বৈশাখ এর বর্ণাঢ্য ইতিহাস এবং কিভাবে কালের পরিক্রমায় পল্লীবাংলার এই অনুষ্ঠান ঢাকার নাগরিক জীবণে স্থান করে নিয়েছে সে সম্পর্কে আলোকপাত করেন। তিনি অনুষ্ঠানটির অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের সমাজজীবণে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের যে রীতি  বাংলাদেশে রয়েছে, তা তৈরীতে এ অনুষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। তিনি আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও জনপ্রিয় হবে।

এবছর রাষ্ট্রদূত কাদের বৃহত্তর ওয়াশিংটন এলাকার উদীয়মান একজন  সাংস্কৃতিক কর্মীকে বাংলাদেশ দূতাবাসের সাংস্কৃতিক কর্মকান্ডে অসাধারন অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সার্টিফিকেট ও বাংলাদেশ ব্যাঙ্ককর্তৃক কবিগুরু রবীন্দ্রনাথের ষার্ধশতবার্ষিকী উপলক্ষে বের হওয়া একটি স্মারক রৌপ্যমূদ্রা উপহার দেন। নতুন প্রজন্মের সন্তানদের বাংলা ভাষাশিক্ষায় উদ্বুদ্ধকরার জন্য দূতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে রাষ্ট্রদূত কাদের বাংলাস্কুলের প্রেসিডেন্টকে বাংলাদেশ পাঠ্যপুস্তকবোর্ড প্রকাশিত বই হস্তান্তর করেন। এবছরই প্রথমবারের মত বাংলা স্কুলকে দূতাবাসের পক্ষ থেকে বিনামূল্যে বাংলা পাঠ্যপুস্তক সরবরাহ করা হল।

14042014_010_DUTABASH_BORSHOBORONঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বক্তব্যে দূতাবাসের অনুষ্ঠনে স্বতর্স্ফূর্ত অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশীদের সাধুবাদ জানান। তিনি বাঙালীর জীবণের বিভিন্ন ক্ষেত্রে পহেলা বৈশাখের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশী, নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকান, ব্যবসায়ী, ও সাংবাদিকসহ আরো অনেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানশেষে সকলকে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV