বাংলাদেশ, ভারত, নেপালে ত্রাণ সহায়তায় প্রস্তুত জাতিসংঘ : জাতিসংঘ মহাসচিব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ, ভারত ও নেপালে ভয়াবহ বন্যায় আক্রান্তদের ত্রাণ সহায়তায় সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। এসব দেশে বন্যায় প্রাণহানীতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাঁ। ইউনাইটেড নেশনস নিউজ সেন্টার এ খবর দিয়েছে। এতে বলা হয়, মৌসুমী ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানী ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন মহাসচিব গুতেরাঁ। গতকাল তার মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে- বাংলাদেশ, ভারত ও নেপালের সরকার ও জনগণের প্রতি এই শোক প্রকাশ করেছেন গুতেরাঁ। আক্রান্তদের পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্ট দেশগুলোর সরকার প্রধানকে ‘স্যালুট’ জানিয়েছেন তিনি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল