Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডের “কমান্ডার” পদ থেকে মনসুরকে অব্যাহতি

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: November 3, 2019 | 2:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্ক’র এক বিশেষ সাধারণ সভা গত ২৬ অক্টোবর নিউইয়র্কের ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় দায়িত্ব পালনে ব্যর্থতা, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ, মুক্তিযোদ্ধাদের সংহতি ও ঐক্য বিপন্ন, মিথ্যাচার এবং আর্থিক অনিয়মের দায়ে সর্বসম্মতিক্রমে আবুল মনসুর কে সংসদের “কমান্ডার” পদ/দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সভায় গঠনতন্ত্র মোতাবেক “ডেপুটি কমান্ডার” মুন্সী বশির উদ্দিন কে ভারপ্রাপ্ত কমান্ডার এর দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্ক’র কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা রঞ্জণ কান্ত রায়, মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্ক’র ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশেষ সাধারণ সভায় নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্ক’র কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর উপস্থিত থেকেও অজ্ঞাত কারণে সংগঠনে রেজুলেশন বুকে স্বাক্ষরদান থেকে তিনি বিরত থাকেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্ক’র ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে আবুল মনসুর এর সাথে কোন ধরনের প্রশাসনিক বা আর্থিক যোগাযোগ বা লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

সভায় উপস্থিত মুক্তিযোদ্ধাগণ অনুমোদিত গঠনতন্ত্র বিরোধী তথাকথিত এনজিও সংগঠন করে কমান্ডার বা অন্য কাউকে দুর্নীতি বা আর্থিক ব্যবসার সুবিধা দিয়ে মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল ভাবমুর্তি ক্ষুন্ন করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হয়। সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর অধীনে সংগঠন পরিচালনার সর্বসম্মত অভিমত ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV