আটলাণ্টিক সিটিতে জমজমাট বাংলাদেশ মেলা অনুষ্টিত
আকবর হোসাইন: বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্টিত হলো বাংলাদেশ এসোসিয়েশন অব আটলাণ্টিক কাউণ্টি আয়োজিত বাংলাদেশ মেলা ২০১৪। গত ১৯ই আগষ্ট মঙ্গলবার আটলাণ্টিক সিটির সেণ্ট ক্যাসেল ষ্টেডিয়ামে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলাণ্টিক কাউণ্টি মেলা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই মেলায় আটলাণ্টিক সিটিসহ সাউথজার্সির বিভিন্ন সিটিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশীর উপস্থিতিতে পুরো ষ্টেডিয়াম পরিনত হয় এক খণ্ড বাংলাদেশে।মেলার স্পন্সরকারী উৎসব ডট কমের সিইও রায়হান জামান,বাংলাদেশ এসোসিয়েশন অব অব আটলাণ্টিক কাউণ্টির কর্মকর্তাবৃন্দ বেলুন উড়িয়ে মেলা উদ্বোধনের পর শুভেচছা বক্তব্য রাখেন বাংলাদেশ মেলা ২০১৪ উদযাপন কমিটির আহবায়ক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, প্রধান সমন্বয়কারী আজিজুল ইসলাম ফেরদৌস।এরপর শুভেচছা বক্তব্য রাখেন সেলিম সূলতান,শহীদ খান মেলার প্রধান উপদেষ্ঠা ছিলেন সৈয়দ মোঃ কাউছার ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্হিত ছিলেন ডন গার্ডিয়ান,আটলান্টিক একজিকিটিভ ডেনিস লেবিনসন,এখ হারবার টাউনশীপ মেয়র জেমস ম্যাকলপ,ব্রিগিনটিন সিটি মেয়র ফিলিফ গানথার, আটলান্টিক কাউন্টি শরীফ ফ্রাংক বেলী, আটলাণ্টিক সিটির মুল ধারার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।মেলা উদযাপনে সার্বিক সহযোগিতা করেন আবদুর রব,আজিজুল ইসলাম ফেরদৌস,মনির হোসেন,বোরহান উদ্দিন,সাব্বির হোসেন ভূইয়াঁ,আজাদ মিঠু, গৌতম নাগ,জিয়াউর রহমান অনু, ওমর ফারুক, কাজী লিটন।সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিপ্লব দেব,কাফি খান ও জয়ন্ত সিনহা।দীর্ঘদিন পর অনুষ্টিত জমজমাট এই অনুষ্টানের উপস্হাপক ছিলেন খ্যাতিমান উপস্হাপক বুলুবুল তার না্ন্দনিক উপস্হাপনায় পুরো মেলার অনুষ্ঠান ছিল প্রানবন্ত।
মেলার মূল আকর্ষন ছিল স্থানীয় সংগীত শিল্পী ছাড়াও সূদুর বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর এবং ফোক শিল্পী শাহনাজ বেলী সংগীত পরিবেশনা শাহনাজ বেলীর গান উপস্থিত দর্শকদেরকে প্রচুর আনন্দ দেয় এবং দর্শকরা নেচে গেয়ে অনুষ্টান উপভোগ করেন।মেলায় আগত খাবার, খেলনা, জুয়েলারী এবং কাপড়ের- ষ্টলে ছিল প্রচণ্ড ভীড়।আবহাওয়া ভাল থাকার কারনে উমুক্ত মাঠে বসে বিপুল সংখ্যক বাংলাদেশী মনের আনন্দে অনুষ্টান উপভোগ করেন।মেলার আরেকটি অন্যতম আর্কষন ছিল শামসুদ্দিন মাহমুদ,কাঞ্চন বল এবং জিয়াউর রহমানসহসহ অন্যান্য নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় কৃতি ছাত্রছাত্রীদেরকে ক্রেষ্ট প্রদান।শিশু-কিশোরদের সবছেয়ে জনপ্রিয় এই পর্বে প্রায় অর্ধশতাধিক ছাত্রছাত্রীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।আটলাণ্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান ছাত্রছাত্রীদেরকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন এবং শিশুকিশোরদের সাথে ফটো সেশনে অংশ গ্রহন করেন।মেলায় আগত মি ষ্টিক ফাস্ট ফুড রেষ্টুরেন্ট, খেলনা, জুয়েলারী এবং কাপড়ের- ষ্টলে ছিল প্রচণ্ড ভীড়।বাংলাদেশ এসোসিয়েশন অব আটলাণ্টিক কাউণ্টির সভাপতি সেলিম সুলতান এবং সাধারন সম্পাদক শহীদ খান মেলাকে স্বার্থক করার জন্য দলমত নির্বিশেষে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।
মেলাকে সুচারুভাবে সম্পাদনের জন্য সভাপতি এবং সাধারন সম্পাদকসহ আহবায়ক কমিটির সাথে সম্পৃক্ত সকলের প্রচেষ্ঠা অপরিসীম ছিল বলে তারা উল্লেখ করেন।আটলাণ্টিক সিটি পিপল এন্ড টেকের অন্যতম ছিল অন্যতম স্পন্সকারী।নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলাণ্টিক কাউণ্টির সকল কর্মকাণ্ড প্রবাসীদের কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলাণ্টিক সিটির সভাপতি আকবর হোসাইন,সাধারন সম্পাদক মোঃ শাহীন,সাপ্তাহিক ঠিকানা পত্রিকার মোঃ খান বাবুল,সাপ্তাহিক বাংলাদেশের এম ডি জামান চ্যানেল আই, এনটিভি প্রবাস সংবাদ, এটিএন বাংলা ইউএস পরিক্রমা,একুশে টিভি,বাংলা পত্রিকা, সাপ্তাহিক ঠিকানা, হলিউড বাংলা, এখনও সময়, আজকাল, বষ্টন বাংলা নিউজ,মুক্তকণ্ট, জয়বাংলা,বর্নমালা,খবরসহ বিভিণ্ণ মিডিয়া কতৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান।মেলার সবছেয়ে আকর্ষনীয় পর্ব রেফেল ড্রয়ের পুরষ্কার বিতরনীর মাধ্যমে রাত বারটায় মেলার সমাপ্তি ঘটে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!