বাংলাদেশ সফর করতে চান ওবামা :নিউইয়র্কে শেখ হাসিনা-ওবামা শুভেচ্ছা বিনিময়
মাঈনুল আলম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব বান কি মুন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রেসিডেন্ট ওবামা এ ইচ্ছা ব্যক্ত করেন। প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পৃথক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বাসসকে জানান, জাতিসংঘ সদর দপ্তরের ভিজিটর্স লবিতে বুধবার দুপুরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট ওবামা শুভেচ্ছা বিনিময় ও বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নেন। নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাস দমনে শেখ হাসিনার সরকারের প্রশংসা করেন ওবামা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন ইউএনবিকে জানান, বান কি মুনের সংবর্ধনা থেকে বেরিয়ে আসার সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট ওবামার ভাষণের প্রশংসা করেন। জবাবে ওবামা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘ভাষণটি কিছুটা দীর্ঘ ছিল। আপনি আর আপনার সরকার নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাস দমনে চমত্কার কাজ করছেন।’ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের প্রতিশ্রুতির কথা প্রেসিডেন্ট ওবামাকে মনে করিয়ে দিলে তিনি আন্তরিকভাবে তা গ্রহণ করেন বলে ড. মোমেন জানান। বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রদত্ত নৈশভোজেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট ওবামার সাক্ষাত্ হয় এবং তারা কুশল বিনিময় করেন।ইত্তেফাক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial








