বাংলাদেশ সোসাইটিকে অর্থের নির্বাচনী খেলা থেকে মুক্ত করার ঘোষণা রব-রুহুল প্যানেলের!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচনী সভায় বক্তারা ‘রব-রুহুল’ প্যানেলকে সোসাইটিকে সঠিকভাবে নেতৃত্ব দেয়ার যোগ্য প্যানেল হিসেবে উল্লেখ করে বলেছেন এই প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিতে অর্থের নির্বাচনী খেলা থেকে মুক্ত করা হবে। সোসাইটিকে সত্যিকার অর্থেই প্রবাসীদের সংগঠনে পরিণত করা হবে। এজন্য বক্তারা ‘রব-রুহুল’ প্যানেলকে নির্বাচিত করতে সকল প্রবাসীর দোয়া এবং ভোটারদের ভোট কামনা করেন। সভায় ‘রব-রুহুল’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

গত ৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নতুন রেষ্টুরেষ্ট ‘তিতাস’-এ আয়োজিত ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচনী সভা যৌথভাবে সভা পরিচালনা করেন ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান ও অন্যতম সমন্বয়কারী জে মোল্লা সানি। সভায় ‘রব-রুহুল’ প্যানেলের জয় কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ, সোসাইটির অন্যতম ট্রাষ্টি এবং ব্রঙ্কসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল হাসিম হাসনু, ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সিরাজুল ইসলাম খান, সমন্বয়কারী ও বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক এবং ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জাহিদ মিন্টু, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি আমিনুল ইসলাম, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি ইউএসএ’র সভাপতি শাহাদাৎ হোসেন, সমিতির সাবেক কর্মকর্তা মিঠু হামিদ, বৃহত্তর ঢাকা সোসাইটির সাবেক সভাপতি আব্দুল বাসেত, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রিয়াজ কামরান, কাওসার আহমেদ, মোহাম্মদ হাফিজ, ব্রাক্ষণবাড়িয়া সোসাইটির নেতা ফখরুল ইসলাম প্রমুখ।
সভায় কামাল আহমেদ বলেন, কমিউনিটির জন্য সোসাইটির অনেক কিছু করণীয় রয়েছে। আমরা সবাই মিলে সোসাইটিকে আরো শক্তিশালী করতে চাই। এজন্য ‘রব-রুহুল’ প্যানেল-কে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের মন জয় করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
আব্দুল হাসিম হাসনু বলেন, ‘রব-রুহুল’ প্যানেল নি:সন্দেহে সোসাইটির জন্য যোগ্য প্যানেল। আশা করি ভোটাররা তাদের ভোট দিয়ে এই প্যানেল নির্বাচিত করবেন।
জে মোল্লা সানি বলেন, সোসাইটির ২৭ হাজার ভোটারের সবাই আমাদের ভোটার, সকল ভোটের মূল্য সমান। আর তাই সকল ভোটারের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের কাছে ভোট চাইতে হবে। কাউকে ছোট করে দেখলে চলবে না। তিনি বলেন, নোয়াখালী সমিতি প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন। সমিতির সভাপতি আব্দুর রব মিয়া আর সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর নেতৃত্বে এই সমিতি কমিউনিটির আদর্শ সংগঠনে পরিণত হয়েছে। তাদের নেতৃত্বে দুই মিলিয়ন ডলার মূল্যের নিজস্ব ভবন আর ৫০০ কবর স্থান হয়েছে। তিনি বলেন, ‘রব-জাহিদ’ মাটির মানুষ। সেই প্রিয় মানুষ আব্দুর রব মিয়া আর সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী আমাদের অনুরোধ/দাবীতে সোসাইটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তারা কথায় নয়, কাজে বিশ্বাসী। সোসাইটির সাধারণ সম্পাদক পদে রুহুল আমীন সিদ্দিকী আমাদের প্রিয় সংগঠন সোসাইটকে গতিশীল রাখতে কাজ করেছেন। তিনি ‘রব-রুহুল’ প্যানেলের সকল প্রার্থীকে এক একজন সমাজ সেবক হিসেবে উল্লেখ করে বলেন, তারা সামাজিক সংগঠনের কর্মকান্ডে জড়িত এবং অভিজ্ঞ। আশা করছি ভোটাররা সঠিক নেতৃত্ব বেছে নেবেন এবং ‘রব-রুহুল’ প্যানেল-কে নির্বাচিত করবেন।
সিরাজুল ইসলাম খান বলেন, ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। সেই সাথে প্রার্থীদেরকে সকল ভোটারকে আপন করে নিতে হবে।
জাহিদ মিন্টু বলেন, ভোটের নির্বাচনে জয়ী হওয়া সহজ ব্যাপার নয়। যারা নির্বাচন করছেন, প্রার্থী হয়েছেন তাদেরকে অবশ্যই সকল নির্বাচনী সভায় উপস্থিত থাকতে হবে। মনে রাখতে হবে কোন অজুহাত নির্বাচনী সভা এড়িয়ে চললে ভোটাররাও আমাদের এড়িয়ে চলবে। আর ভোট চাওয়ার ব্যাপারে সিঙ্গেল ভোট নয়, অবশ্যই প্যানেল ভোট চাইতে হবে। প্রার্থীদেরকে নির্বাচন সংক্রান্ত অপ্রাসঙ্গীক কথা-বার্তা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, কোন প্যানেলের কত ভোট বা ভোটার সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভোটারদের মন জয় করেই নির্বাচনে জয়ী হতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, যিনি ৩ লাখ ডলার ব্রীফকেসে নিয়ে ভোটার বানিয়েছেন, তিনি সোসাইটি বা কমিউনিটির জন্য কি করেছেন, মসজিদ-মন্দির-গীর্জায় কত অর্থ দান করেছেন। তিনি বলেন, অর্থের বন্যা ভাসিয়ে সোসাইটিকে কুক্ষিগত করা যাবে না। আর যারা মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ করতে পারেন না, তারা সোসাইটিকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন না। তিনি বলেন, ‘রব-রুহুল’ প্যানেল নির্বাচিত হলে সোসাইটি সত্যিকার অর্থেই ধনী-দরিদ্র দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীর সংগঠনে পরিণত হবে।
আমিনুল ইসলাম প্রশ্ন রেখে বলেন, যারা সোসাইটির মতো এতো বড় সংগঠনের নির্বাচনে সঠিকভাবে মনোনয়নপত্র-ই জমা দিতে পারেন না। যাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয় তারা সোসাইটিকে কিভাবে নেতৃত্ব দেবেন।
মিঠু হামিদ বলেন, নির্বাচনী প্রচারণার পাশাপাশি ভোটের দিন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই জরুরী। এই বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
রিয়াজ কামরান বলেন, সোসাইটির বিগত নির্বাচনে আমরা যেভাবে ‘কামাল-রুহুল’ প্যানেল-কে বিজয়ী করেছিলাম। এবারের নির্বাচনে সেইভাবেই ‘রব-রুহুল’ প্যানেল-কে বিজয়ী করবো ইনশাল্লাহ।
কাওসার আহমেদ বলেন, ব্রঙ্কসের ভোটারদের স্বচ্ছন্দে কেন্দ্রে নেয়ার ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তবে ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীদেরকে গলে বসে থাকলে চলবে না।
মোহাম্মদ হাফিজ বলেন, শুধুমাত্র অর্থের বিনিময়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। প্রার্থীদেরকে ভোটারদের আস্থা অর্জন করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আব্দুর রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি- আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক- রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক- মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ- নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক- ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত। -প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion