Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন : নির্বাচিত হলে ভোটারদের মর্যাদা অক্ষুন্ন রাখবো -কুনু

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: October 13, 2016 | 9:13 AM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইন্ক’র কার্যকরী পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-আজম’ প্যানেলের পরিচিতি সভায় ৯ অক্টোবর বোববার সন্ধ্যায় স্থানীয় গ্রীন হাউজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় ছিলো উপচে পড়া ভোটার, দর্শক-শ্রোতার ভীড়। ফলে পরিচিতি সভা উৎসবমুখর হয়ে উঠে। খবর ইউএনএ’র।

‘কুনু-আজম’ প্যানেলের ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এবং বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ সুজন, মাকসুদুল হক চৌধুরী ও ফিরোজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির বর্তমান সভাপতি এবং পুনরায় সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন (কাজী আজম), সিনিয়র সহ সভাপতি প্রার্থী শাহ নেওয়াজ, সহ সভাপতি প্রার্থী শাফি আল লাল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভানেত্রী নার্গিস আহমেদ, এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহবায়ক আবু নাসের ও কেন্দ্রীয় সদস্য সচিব বাবুল চৌধুরী সহ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, কম্যুনিটি অ্যাক্টিভিষ্ট হেলাল উদ্দিন, অধ্যাপক শাহ নেওয়াজ ডিকেন্স, রফিকুল মাওলা, কম্যুনিটি লীডার ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, কিশোরগঞ্জ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হক, সদ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি এন আমিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার, কম্যুনিটি লীড়ার এস এম জাহাঙ্গীর, সোসাইটির সাবেক সহ সভাপতি সালামত উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বুলবুল ও মিনহাজ আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পান্না, চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ সেলিম, লাকসাম সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম মাসুম, মীরশ্বরাই সমিতির সহ সভাপতি কাওসার চৌধুরী, ‘কুনু-আজম’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লতিফুর রহমান, আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এটর্নী জেনারেল মাসুদ আলম চৌধুরী প্রমুখ।

সভায় সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী আজম ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম, ফেনী জেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, সোসাইটির সাবেক প্রচার সম্পাদক ইকবাল হায়দার, বৃহত্তর নোয়াখালী সমিতির সদস্য কালাম আজাদ, সন্দ্বীপ এডুকেশনাল সোসাইটির সভাপতি এস এম ফেরদৌস, সোসাইটির সাবেক কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় আজমল হোসেন কুনু বলেন, বাংলাদেশ সোসাইটিতে ব্রুকলীনের প্রতিনিধিত্ব বেড়েছে। আমরা ব্রুকলীনবাসীদের সম্মান জানাতে চাই, সম্মান দিতে চাই। আমাদের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদের প্রার্থী সহ ব্রুকলীনেরই ৫জন প্রার্থী রয়েছেন। তিনি বলেন, সোসাইটি গণমুখী হয়েছে এখন দরকার সবাইকে সোসাইটিতে অন্তর্ভূক্ত করা, ভোটার তথা প্রবাসী বাংলাদেশীদের মর্যাদা প্রতিষ্ঠা করা, ভোটারদের মর্যাদা অক্ষুন্ন রাখবো। তিনি বলেন, আজ ব্রুকলীনবাসী আমাদের সম্মানিত করেছেন, ‘কুনু-আজম’ প্যানেল নির্বাচিত হলে আমরাও আপনাদের সম্মান আরো বৃদ্ধি করবো।

কাজী সাখাওয়াত হোসেন (কাজী আজম) বলেন, আমি ২৬ বছর ধরে ব্রুকলীনে বসবাস করছি। আমার বিশ্বাস ব্রুকলীনবাসী আমাকে বিজয়ের পাশাপাশি ‘কুনু-আজম’ প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এজন্য তিনি তার প্যানেলের পক্ষ থেকে সবার দোয়া ও ভোট প্রার্থণা করে বলেন, আমরা বিজয়ী হলে আমাদের অভিজ্ঞতার আলোকে মূলধারার সাথে কমিউনিটির যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করবো।

‘কুনু-আজম’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ শাহনেওয়াজ, সহ সভাপতি- শফি আলম লাল, সাধারণ সম্পাদক- কাজী সাখাওয়াত হোসেন আজম, কোষাধ্যক্ষ- নিশান রহিম, সহ সাধারণ সম্পাদক- মফিজুল ইসলাম ভুইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক- এ.কে.এম রফিকুল ইসলাম ডালিম, সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ সেলিম ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ রিজু, সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ খান টিপু, সাহিত্য সম্পাদক- শেখ হায়দার আলী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- স¤্রাট হোসেন এমিলি, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- ওয়াহিদ কাজী এলিন, কার্যকরী পরিষদ সদস্য- কাজী তোফায়েল ইসলাম, সরোয়ার খান বাবু, জামাল উদ্দিন, এমডি আশ্রাব আলী খান লিটন, আবুল কে আকন্দ ও শাহনাজ আলম লিপি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV