Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ১৯ পদে ৪০ প্রার্থী : ‘রব-রুহুল’ এবং ‘নয়ন-আলী’ প্যানেল, স্বতন্ত্র সভাপতি জয়নাল ও সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: August 30, 2018 | 1:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আম্ব্রেলা সংগঠন’ হিসেবে খ্যাত বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নির্বাচনে কার্যকরী পরিষদের ১৯টি পদে ৪০জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। নির্বাচনী তফসিল মোতাবেক গত ২৬ আগষ্ট রোববার সন্ধ্যায় সিটির এলমহার্স্টস্থ সোসাইটি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দখিল করেন। এর মধ্যে ‘রব-রুহুল’ এবং ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৯জন করে এবং সভাপতি পদে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন (সোহেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

         
সভাপতি পদের জন্য সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী মনোনয়নপত্র ক্রয় করলেও শেষ পর্যন্ত তিনি তা দাখিল করেন নি। তবে তিনি এসময় সোসাইটি অফিসে উপস্থিত ছিলেন।


সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, মনোনয়নপত্র দাখিল বাবদ সোসাইটির এবার আয় হয়েছে ৯২ হাজার ৫০০ ডলার। তিনি জানান, এর আগে সম্ভাব্য প্রার্থীরা ১৯টি পদের জন্য ৪৩টি মনোনয়নপত্র ক্রয় করেন। এরমধ্যে ‘নয়ন-আলী’ ও ‘রব-রুহুল’ প্যানেল ২০টি করে মনোনয়নপত্র ক্রয় করে। স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন ও ওসমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আবদুল মোমেন সোহেল ১টি করে মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়নপত্র বিক্রি বাবদ সোসাইটির আরো আয় হয় ২১,৫০০ ডলার।


‘রব-রুহুল’ প্যানেল থেকে সভাপতি পদে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন ইউএসএ’র পদত্যাগী সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক পদে সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং ‘নয়ন-আলী’ প্যানেল থেকে সভাপতি পদে চট্টগ্রামের মিরেশ্বরাই সমিতি ইউএসএ’র পদত্যাগী সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন এবং সাধারণ সম্পাদক পদে সোসাইটির বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মনোনয়নপত্র দাখিল করেন। ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র প্রত্যাহার ৩০ আগষ্ট। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আগামী ৪ সেপ্টেম্বর এবং নির্বাচন ২১ অক্টোবর।


প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা আর সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আবদুল হাকিম, মোহাম্মদ আনোয়ার হোসেন, রুহুল আমিন সরকার, কায়সার জামান কয়েস ও খোকন মোশারফ মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় সোসাইটির সভাপতি কামাল আহমেদ সহ সোসাইটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যা সোয়া ৮টার দিকে প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা। এরপরই ‘নয়ন-আলী প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।


মনোনয়নপত্র দাখিলকালে ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা আজিমুর রহমান বুরহান, তাজু মিয়া, আব্দুল হাসিম হাসনু, আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা আবু নাসের, আলী ইমাম শিকদার, ওয়াসী চৌধুরী, বাবুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন ড. আব্দুল বাতেন, শরাফ সরকার, সাইফুল্লাহ ভূইয়া, সাইকুল ইসলাম প্রমুখকে সাথে নিয়ে তার মনোননয়পত্র দাখিল করেন। স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মোমেন (সোহেল) তার সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।


‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ আর করীম (সাগর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজ কল্যান সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য জেড আর চৌধুরী, মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক), আহসান উল্লাহ, (মামুন) ও আলী আকবর।
‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা হলে : সভাপতি- আব্দুর রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি- আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক- রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক- মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ- নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক- ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
প্রধান নির্বাচন কমিশনার জামাল ইউ আহমেদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, নির্বাচনে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে ৪০টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। মনোনয়নপত্র দাখিলের ফি বাবদ সোসাইটির আয় হয়েছে ৯২ হাজার ৫০০ ডলার। তিনি নির্বাচন পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করে সোসাইটির ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭,৫১৩। এর মধ্যে ৪৮৮ জন আজীবন সদস্য/ভোটার রয়েছেন। সাধারণ ভোটার ২৭,০২৫ জন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV