বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০১৮ ‘নয়ন-আলী’ প্যানেলের দু’সদস্য পদপ্রার্থী জেড আর চৌধুরী ও আলী আকরের মনোনয়নপত্র বাতিল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নির্বাচনে নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার। নির্বাচন কমিশন ঘোষিত চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘নয়ন-আলী’ প্যানেলের দু’সদস্য পদপ্রার্থী জেড আর চৌধুরী ও আলী আকরের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোসাইটির কার্যকরী পরিষদের ১৯ পদে মোট ৩৮জন প্রার্থীর নাম চুড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পেয়েছে। এরমধ্যে ‘রব-রুহুল’ প্যানেলের ১৯জন, ‘নয়ন-আলী’ প্যানেলের ১৭ জন এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র দু’প্রার্থীর নাম রয়েছে। ‘নয়ন-আলী’ প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী জেড আর চৌধুরী (ভোটার নং ৮৫৪৭) এবং আলী আকবরের (ভোটার নং ১৬৫৪) নাম চুড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পায়নি।

এদিকে দু’প্রার্থীর নাম বাতিল করায় ‘নয়ন-আলী’ প্যানেলের কর্মকর্তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোসাইটির গঠনতন্ত্রের এক্সভিআই ধারার সেকশন ডি, ই ও এফ আর নির্বাচন কমিশনের ১৯ ধারা মোতাবেক মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর না থাকায় দু’প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দু’প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জামাল ইউ আহমেদ জানান, নির্বাচন কমিশন সোসাইটির গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়েছে। এখানে পক্ষপাতিত্বের বিষয়টি অবান্তর।
এব্যাপারে ‘নয়ন-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, নির্বাচন কমিশন ছোটখাটো ত্রুটি না দেখে কমিউনিটির বৃহত্তর স্বার্থে সকল প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দেবেন এটাই সবার প্রত্যাশা। নির্বাচন কমিশনের অফিসিয়ালী সিদ্ধান্ত জানার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে প্যানেলের পক্ষ থেকে জানান হয়।
এব্যাপারে সোসাইটির সভাপতি কামাল আহমেদ বলেন, নির্বাচন কমিশনের ব্যাপারের আমাদের কোন বক্তব্য নেই। নির্বাচন কমিশন সোসাইটির গঠনতন্ত্রের আলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবেই কাজ করবে বলেই আমরা বিশ্বাস করি।
নির্বাচন কমিশন ঘোষিত ‘রব-রুহুল’ প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা হলেন: সভাপতি- আব্দুর রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি- আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক- রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক- মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ- নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক- ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
‘নয়ন-আলী’ প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন: সভাপতি- জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক- আব্দুল মোমেন (সোহেল)।
এদিকে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন সোসাইটি অফিসে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। নিয়োগ করা হয় দু’জন সিকিউরিটি। নির্বাচন কশিশন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে অবস্থান নেন। তারা বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত সোসাইটি অফিসে অবস্থান নেন বলে জানা গেছে।
এছাড়াও সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ছাড়াও ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী সহ প্যানেল ও প্রার্থীদের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা, সোসাইটির সাবেক কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ সোসাইটি অফিসে অবস্থান করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!