বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের রিভিউ সভায় ‘নয়ন-আলী’ প্যানেলের দু’সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল সিদ্ধান্ত বহাল
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের রিভিউ সভায় ‘নয়ন-আলী’ প্যানেলের দু’সদস্য পদপ্রার্থী জেড আর চৌধুরী ও আলী আকবরের মনোনয়নপত্র বাতিল সিদ্ধান্ত বহাল রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্বস্ত একটি সূত্র জানায়, বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকায় বাদ পড়া এই দু’সদস্য পদপ্রার্থীর আবেদনের প্রেক্ষিতে বিষয়টি রিভিউর জন্যে সোসাইটি কার্যালয়ে নির্বাাচন কমিশনের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক বসে গত ৯ সেপ্টেম্বর রোববার দুপুরে। নির্বাচন কমিশন সোসাইটির গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা মোতাবেক মনোনয়নপত্র যাছাই-বাছাই, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা-বিশ্লেষণ শেষে ওই দু’সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবি নাকোচ করে দেয়। নির্বাাচন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তে ওই দু’সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল সিদ্ধান্ত বহাল রাখা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার। ঘোষিত চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘নয়ন-আলী’ প্যানেলের দু’সদস্য পদপ্রার্থী জেড আর চৌধুরী ও আলী আকবরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে, দু’প্রার্থীর নাম বাতিল করায় ‘নয়ন-আলী’ প্যানেলের কর্মকর্তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পক্ষপাতিত্বের অভিযোগ আনে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবি জানিয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া দু’প্রার্থী নির্বাচন কমিশনকে ৪৮ ঘন্টার লিখিত আল্টিমেটাম দেয়। লিখিত আবেদনে মামলার হুমকিও দিয়েছে তারা।
তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি রিভিউর জন্যে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক বসে গত ৯ সেপ্টেম্বর রোববার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোসাইটির কার্যকরী পরিষদের ১৯ পদে মোট ৩৮জন প্রার্থীর নাম চুড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পেয়েছে। এরমধ্যে ‘রব-রুহুল’ প্যানেলের ১৯জন, ‘নয়ন-আলী’ প্যানেলের ১৭ জন এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র দু’প্রার্থীর নাম রয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত ‘রব-রুহুল’ প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা হলেন: সভাপতি- আব্দুর রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি- আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক- রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক- মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ- নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক- ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
‘নয়ন-আলী’ প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন: সভাপতি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক আব্দুল মোমেন (সোহেল)।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes