Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত চেয়ে ওসমান চৌধুরীর মামলা, নির্বাচন কী স্থগিত হচ্ছে?

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: October 7, 2018 | 6:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন সংগঠনের সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী। মামলার আরজিতে তিনি সোসাইটির ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণের বিষয়ে নানা অভিযোগ উত্থাপন করে আদালতের হস্তক্ষেপ কামনা করেন।
কুইন্স কাউন্টি আদালতে দায়ের করা মামলায় ওসমান চৌধুরী বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির কর্মকর্তাদের বিবাদী করেন। তিনি সোসাইটির নানা অনিয়ম ও ভোট গ্রহণের নিয়মকানুন উল্লেখ করে নির্বাচনের ওপর আদালতের নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। ২০ দিন সময় দিয়ে সোসাইটিকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
এবারের নির্বাচনে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ‘রব-রুহুল’ প্যানেল থেকে ১৯জন, ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৭ জন এবং সভাপতি পদে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন (সোহেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৩।
সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। পরে অবশ্য তিনি আর মনোনয়নপত্র জমা দেননি।
অভিযোগ রয়েছে, সোসাইটির নির্বাচনে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাঁরা নিজেদের অর্থ দিয়ে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন। অনেক প্রবাসী নিজেই জানেন না, তিনি সোসাইটিতে ভোটার হয়েছেন। যারা প্রভাবশালী এই সংগঠনের নেতৃত্বে আসতে চান, তারাই নিজেদের পকেট থেকে অর্থ দিয়ে সদস্য ফরম জমা দিয়ে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিউনিটির অনেকে অভিযোগ করেন, সোসাইটির নির্বাচন নিয়ে চলে অর্থের খেলা। কয়েক লাখ ডলারের ব্যয়বহুল এই নির্বাচন নিয়ে এখন চলছে হুলুস্থুল কর্মকান্ড। নিউইয়র্কে বিভিন্ন এলাকায় প্রতিদিনই সভা সমাবেশ চলছে। নির্বাচনে প্রার্থীরা ভোটার টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সোসাইটিকে সঠিকভাবে পরিচালনায় তাঁরাই যোগ্য প্রবাসীদের এ বিষয় বোঝাতে জোর প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ওজোন পার্ক, জ্যামাইকা এবং ব্রঙ্কসের নানা এলাকা। যা আমেরিকার মূলধারার কোনো নির্বাচনেও দেখা যায় না।
প্রবাসীদের সংগঠন নিয়ে এর আগেও আদালতে যাওয়ার নজীর রয়েছে। সর্বশেষ ওসমান চৌধুরী গেলেন আদালতে। তাঁর মামলা নিয়ে এখন কি হয় সেটাই আলোচনা হচ্ছে সর্বত্র। নির্বাচন কী স্থগিত হচ্ছে এ প্রশ্ন্ অনেকের?
বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল ইউ আহমেদ জানান, তাঁরা আদালতের নোটিশ পেয়েছেন। ওসমান চৌধুরী সোসাইটির নানা অনিয়ম ও ভোট গ্রহণের নিয়মকানুন উল্লেখ করে নির্বাচনের ওপর আদালতের নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। আদালত ২০ দিন সময় দিয়ে সোসাইটিকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV