বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০১৪: ব্রঙ্কস, জ্যামাইকা, ওজনপার্কে কামাল-সানি পরিষদের নির্বাচনী সভা: ব্রঙ্কসে কেন্দ্র না হলে নির্বাচন বর্জনের হুমকী ব্রঙ্কসবাসীর, নির্বাচনে ব্যবহারের জন্য ভূয়া আইডি তৈরীর অভিযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসীদের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৬ অক্টোবর রোববার। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি ভোট কেন্দ্র প্রতিষ্ঠার দাবীকে কেন্দ্র করে অনেকটা অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন। নির্বাচনে ব্রঙ্কসে কেন্দ্র না হলে নির্বাচন বর্জনের হুমকী দিয়েছে ব্রঙ্কসবাসী। ব্রঙ্কসের একটি অফিস থেকে নির্বাচনে ব্যবহারের জন্য ভূয়া আইডি তৈরীর অভিযোগ করেছে স্বয়ং সোসাইটির বর্তমান সভাপতি ও ‘কামাল-সানী’ পরিষদের সভাপতি প্রার্থী কামাল আহমেদ।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাকারী কামাল-সানি প্যানেল নিরবছিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। ‘ঐক্যবদ্ধ কমিউনিটি গড়াই আমাদের প্রত্যয়’ সেøাগান নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ‘কামাল-সানী’ প্যানেলের প্রার্থীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ‘গড ফাদার’ মুক্ত প্রতিনিধিত্বশীল বাংলাদেশ সোসাইটির প্রত্যাশায় তারা তাদের প্রার্থীদের নির্বাচিত করার আবেদন জানাচ্ছেন ভোটারদের প্রতি।
আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কামাল-সানি প্যানেলের প্রার্থী এবং তাদের নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যরা ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার প্রত্যয় নিয়ে সভা-সমাবেশের পাশাপাশি ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দোকান পাট, রেষ্টুরেন্ট, অফিস আদালত ছাড়াও তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও গণসংযোগ করছেন। শনিবার, রোববার এবং সোমবার কামাল-সানি প্যানেলের পক্ষে ব্রঙ্কস, জ্যামাইকা, ওজনপার্কসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া সিটির বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় তারা ব্যাপক গণসংযোগেও অংশ নেয়।
ব্রঙ্কসে মামুনস টিউটোরিয়ালে ‘কামাল-সানি’ প্যানেলের নির্বাচনী সভা
ব্রঙ্কসে ভোট কেন্দ্র না হলে প্রয়োজনে নির্বাচন বর্জন করবে ব্রঙ্কসবাসী

ব্রঙ্কসে ‘কামাল-সানি’ প্যানেলের নির্বাচনী সভায় বক্তারা বলেছেন, ব্রঙ্কসে ভোট কেন্দ্র না হলে প্রয়োজনে নির্বাচন বর্জন করবে ব্রঙ্কসবাসী। ব্রঙ্কসে মামুনস টিউটোরিয়ালে গত ১২ অক্টোবর রোববার সন্ধ্যায় ‘কামাল-সানি’ প্যানেলের পক্ষে বিরাট নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন কর্তৃক ব্রঙ্কসে ভোট কেন্দ্র স্থাপন না করার সিদ্ধান্তের তিব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে ব্রঙ্কসবাসী। কামাল-সানি পরিষদের এ নির্বাচনী সভাটি পরিণত হয় প্রতিবাদ সভায়। সভায় বক্তারা বলেন, ব্রঙ্কসে ভোট কেন্দ্র না হলে প্রয়োজনে নির্বাচন বর্জন করবে ব্রঙ্কসবাসী।
কমিউনিটি এক্টিভিস্ট তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং সেবুল খান খান মাহবুব ও মোতাহের হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘কামাল-সানি’ প্যানেলের প্রার্থী ও কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রঙ্কস কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, , জাকির খান, নাসরিন আহমেদ, বখতিয়ার খোকন, এমরান শাহ রন, এ ইসলাম মামুন, আফতাব আলী, সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল বাছির খান, আব্দুল গাফফার খসরু, জামাল হোসেন, জাফর খান, জামাল আহমেদ, রেজাউল ইসলাম সেলিম, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়ার সহ সভাপতি খবির ভুইয়া, তৌফিকুর রহমান ফারুক, বাহারুল ইসলাম শামীম, শামসুল ইসলাম, টিপু চৌধুরী, আব্দুল বাসিত, নুরে আলম জিকু, আবদুল হাসিম হাসনু, ইকবাল আহমেদ, হেলাল উদ্দিন, ফখর উদ্দিন, শামিম আহমেদ, জাকির আহমেদ, শাহেদ আহমেদ, ফারুক আলী, টিপু চৌধুরী, আব্দুল কাহের আকন্দ, বুরহান উদ্দীন, মিজান খান, হেলাল উদ্দিন চৌধুরী, শামসুল ইসলাম, আহমেদ জামান সাদেক, রুহেল চৌধুরী, মাকসুদা আহমেদ, মামুন রহমান, নাসির উদ্দিন, হুমায়ূন চৌধুরী, সুনাম উদ্দিন, মীর আবদুল লতিফ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জুসেফ চৌধুরী। সভায় সোসাইটির ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা নির্বাচন কমিশন ব্রঙ্কসবাসীর প্রতি বিমাতাসুলভ আচরণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নজীর বিহীন বলে মন্তব্য করেন। ব্রঙ্কসবাসী কোনভাবে তা মেনে নিতে পারে না। বক্তারা বলেন, যদি নির্বাচন কমিশন তাদের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে ব্রঙ্কসে ভোট কেন্দ্র ঘোষনা না দেয়, তাহলে ব্রঙ্কসবাসী ঐক্যবদ্ধভাবে নির্বাচন বর্জন করবে। প্রয়োজনে আইনী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।
সভা থেকে ব্রঙ্কসে ভোট কেন্দ্র স্থাপন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানানো হয়। তারা বলেন, এখানে কেন্দ্রটি না হলে ভোট প্রদানে ব্রঙ্কসবাসীর অর্থ ও সময় দু’ই অপচয় হবে।
বক্তারা সোসাইটির নির্বাচন কমিশন ব্রঙ্কসে ভোট কেন্দ্র স্থাপন করার দাবীকে নাকচ করে পক্ষপাতিত্ব আর সোসাইটির গঠনতন্ত্র লংঘনের অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
ব্রঙ্কসে ভোট কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে বক্তারা বলেন, ব্রঙ্কসে সোসাইটির ভোট কেন্দ্র প্রতিষ্ঠা সময়ের দাবী। টোল দিয়ে সময় নষ্ট করে কুইন্সে গিয়ে ভোট দিতে গেলে ব্রঙ্কসবাসীকে অনেক দূর্ভোগ পোহাতে হয়। তাই ব্রঙ্কসেই ভোট কেন্দ্র দিতে হবে।
ব্রঙ্কসে ভোট কেন্দ্র প্রতিষ্ঠার ব্যপারে সোসাইটির নির্বাচন কমিশন সোসাইটির গঠনতন্ত্র মোতাবেক ব্রঙ্কসে ভোট কেন্দ্র প্রতিষ্ঠার সুযোগ নেই বলে সোসাইটির ইলেকশন বাইলজ এর আর্টিকেল ১, সেকশন এল-এ ‘৫০০ ভোটার’ না থাকলে সেখানে ভোট কেন্দ্র করা যাবে না – এর ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কেননা এবারের নির্বাচনে ব্রঙ্কসে ভোটার সংখ্যা ৪৮৬ জন হলেও পার্শ্ববর্তী কানেটিকাট, নিউজার্সী ও পেনসিলভানিয়া মিলে ভোটার সংখ্যা দাঁড়ায় প্রায় ৭০০। সেক্ষেত্রে কমিশন সোসাইটির গঠনতন্ত্র মেনেই ব্রঙ্কসে ভোট কেন্দ্র দিতে পারে।
সভায়, ‘কামাল-সানি’ পরিষদের সভাপতি প্রার্থী কামাল আহমেদ বলেন, ব্রঙ্কসবাসীর সুবিধার কথা বিবেচনা করে নির্বাচন কমিশনের কাছে ব্রঙ্কসে ভোট কেন্দ্র প্রতিষ্ঠার দাবী জানান তারা। তিনি বলেন, ব্রঙ্কসে ভোট কেন্দ্র প্রতিষ্ঠা গঠনতন্ত্র কোন বাধা নয়, নির্বাচন কমিশনের ইচ্ছার ব্যাপার মাত্র।
সভায় কামাল আহমেদ অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বি প্যানেল সমর্থিত জনৈক ব্যক্তির মালিকানাধীন ব্রঙ্কসের একটি অফিস থেকে নির্বাচনে ব্যবহারের জন্য ভূয়া আইডি কার্ড তৈরী করা হচ্ছে। নির্বাচনে যাতে এসব ভূয়া আইডি ব্যবহার করতে না পারে তিনি এব্যাপারে সোসাইটির নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় কামাল আহমেদ আগামী ১৬ ডিসেম্বর সোসাইটির উদ্যোগে বিজয় দিবস ব্রঙ্কসে উদযাপনের ঘোষণা দেন।
সভায় বক্তারা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ‘গড ফাদার’ মুক্ত প্রতিনিধিত্বশীল বাংলাদেশ সোসাইটির প্রত্যাশায় কামাল-সানি প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। এ সময় তারা বলেন, আমরা নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী। আমাদের জয় অবিসম্ভাবী ইনশাল্লাহ।
জ্যামাইকায় ‘কামাল-সানি প্যানেলের’ আরেকটি নির্বাচনী সভা

গত শনিবার জ্যামাইকায় ‘কামাল-সানি প্যানেলের’ এক বিরাট নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় স্থানীয় একটি রেষ্টুরেন্টে। ‘কামাল-সানি’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তাফা কামালের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ারের পরিচালনায় প্রার্থী ও কর্মকর্তরা ছাড়াও বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট তোফাজ্জল করিম, কমিউনিটি নেতা ছদরুন নূর, মনির হোসেন, আবদুল খালেক লালু, রেজাউল করিম চৌধুরী, আফতাব উদ্দিন, জাকারিয়া চৌধুরী, মিসবাহ আহমেদ, জসিম উদ্দিন খান মিঠু, সেবুল মিয়া, তৈয়বুর রহমান হারুন, আমিনুল ইসলাম চুন্নু, নুরুজ্জামান সরদার, দুরুদ মিয়া রনেল, রেজাউল করিম চৌধুরী, সফিকুল ইসলাম, রইছ মিয়া, আমিনুল ইসলাম কলিন্স, গয়াস উদ্দিন মঞ্জু, আতিকুল ইসলাম, এমদাদুল হক বাবুল প্রমুখ।

সভায় ‘কামাল-সানি প্যানেলের’ প্রার্থী ও কর্মকর্তরারা ছাড়াও জ্যামাইকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
এসব নির্বাচনী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘কামাল-সানি প্যানেলের’ নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. খন্দকার মাসুদুর রহমান, মেম্বার সেক্রেটারি আলী ইমাম শিকদার, সদস্য বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা রশিদ আহমেদ, কমিউনিটি নেতা আজিজুর রহমান পাখি, আব্দুল হাসিম হাসনু প্রমুখ।
নির্বাচনী সভায় কামাল-সানী পরিষদের নির্বাচনী প্রতিশ্রুতিও ভোটারদের সামনে তুলে ধরা হয়। এসময় ভোটাররা কামাল-সানি পরিষদের প্রতি তাদের অকুন্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন।
ওজনপার্কে ‘কামাল-সানি প্যানেলের’ নির্বাচনী সভা
এদিকে, গত সোমবার সন্ধ্যায় ওজনপার্কে কামাল-সানি পরিষদের আরেকটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘কামাল-সানি’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা ও প্রার্থীরা ছাড়াও এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা হাজী সফিকুর রহমান, হাজী নিজাম উদ্দিন, মুক্তিডোদ্ধা আবদুল জলিল, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, রুহুল আহমেদ, মাওলানা রশিদ আহমেদ, আলিম উদ্দিন, হেলিম উদ্দিন, ফখর উদ্দিন, জাকির হোসেন, গিয়াস উদ্দিন, নজরুল ইসলামসহ কমিউটির বিশিষ্ট ব্যক্তিরা। সভায় কামাল-সানি পরিষদের প্রত্যেক প্রার্থীর সততা, যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কে বাংলাদেশী কমিউনিটির ভোটারদের কাছে তুলে ধরা হয়। তারা বলেন, আমরা নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী। সভায় সোসাইটির ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ‘গড ফাদার’ মুক্ত প্রতিনিধিত্বশীল বাংলাদেশ সোসাইটির প্রত্যাশায় কামাল-সানি প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানানো হয়।
এর আগে পুরো সপ্তাহব্যাপি কামাল-সানি পরিষদের প্রার্থীরা জ্যাকসন হাইট্স, এস্টোরিয়া, উডসাইড, ব্রুকলীন প্রভৃতি এলাকায় নির্বাচনী গণ-সংযোগ চালান। এসব স্থানে তারা বাংলাদেশ সোসাইটির ভোটারের সাথে মত-বিনিময় করেন। এ গণ-সংযোগে ‘কামাল-সানি পরিষদের প্রার্থীরা ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানা গেছে।
বিভিন্ন সভায় বক্তারা ‘কামাল-সানি’ পরিষদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, ‘কামাল-সানি’ পরিষদ নির্বাচিত হলে প্রবাসীদের কল্যাণ ও অধিকার আদায়ে এদেশের মূলধারায় বাংলাদেশীদের সম্পৃক্ত করার বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশী কমিউনিটির জন্য ফেডারেল, স্টেট ও সিটি প্রশাসন থেকে চাকুরী, কর্মসংস্থান, চিকিৎসা ও ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা আদায়, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ট্রের্নিংসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে। প্রবাসে গড়ে ওঠা সকল আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে “প্রবাসী কল্যাণ ফান্ড” নামে একটি বিশেষ তহবিল গঠন করার ব্যাপারে বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করে প্রবাসীদের জন্য “একটি লিগ্যাল এইড সেন্টার” প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবে। প্রবাসী বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশের স্থায়ী রেসিডেন্সীসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য এবং বাংলাদেশে প্রবাসীদের সহায় সম্পত্তি ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে ফলপ্রসূ আলাপ-আলোচনার উদ্যোগ গ্রহণ করবে। জাতীয় পতাকাবাহী এয়ারলাইস বিমান বাংলাদেশ “নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে” পুনরায় ফ্লাইট চালু করার ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের সেবা ও কল্যাণে গ্লোবাল ওয়ার্মিং ও বাংলাদেশের আর্সেনিকযুক্ত পানি সংকট নিরসনে জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র সরকারের সাথে জোরালো লবিংয়ের উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশের সকল জাতীয় স্বার্থের প্রশ্নে সহযোগিতা করবে। আমেরিকায় বাংলাদেশের নতুন প্রজন্মকে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে নিউইয়র্কে একটি বাংলাদেশ লাইব্রেরী প্রতিষ্ঠাসহ অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করবে। অনলাইনে সদস্যপদ সংগ্রহসহ সকল বাংলাদেশীদের জন্য সোসাইটির সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া সহজতর ও সদস্যপদ সবসময়ের জন্য বহাল রাখার ব্যবস্থা করা এবং সোসাইটির আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করবে। সম্মিলিতভাবে বাংলাদেশ সম্মেলনসহ সকল জাতীয় অনুষ্ঠান ও নিউইয়র্কে বাংলাদেশ প্যারেডের আয়োজনে বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সাথে সমম্বয় করে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে। পরিবর্তিত পরিস্থিতি ও সময়ের প্রয়োজনে সোসাইটির গঠনতন্ত্রকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে সত্যিকার অর্থে সোসাইটিকে জবাবদিহিতামূলক প্রবাসী বাংলাদেশী পার্লামেন্টে রূপান্তরিত করার উদ্যোগ নেয়া হবে।
কামাল-সানি প্যানেলের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সহ-সাধারণ সম্পাদক আহবার এইচ চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদী মিন্টু, কালচারাল সেক্রেটারি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, সোশ্যাল ওয়েল ফেয়ার সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক কাজী ওয়াহিদ এলিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী এবং কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খসরু, শাহ মিজানুর রহমান, এয়াকুত রহমান, নাসির উদ্দিন আহমেদ, শেখ ফারুকুল ইসলাম ও নাদির এ আইয়ুব।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!