Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নয়ন-আলী পরিষদের বিশাল নির্বাচনী সমাবেশ জ্যামাইকায় : নির্বাচন কমিশন সরাসরি একটি প্যানেলের হয়ে কাজ করছে

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: October 7, 2018 | 6:40 PM

https://www.facebook.com/USANewsNY/videos/187138752203181/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশন সরাসরি একটি প্যানেলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে সোসাইটি’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেল। এই প্যানেলের জ্যামাইকায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশ থেকে নির্বাচন কমিশন কতৃক ‘নয়ন-আলী’ পরিষদের মনোনয়নপত্র বাতিল করা দুই সদস্যের প্রার্থীতা ফিরিয়ে দেয়ারও দাবি জানান হয়। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে অচিরেই সংবাদ সমে¥লনের মাধ্যমে নির্বাচন কমিশনের মখোশ উন্মোচন করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করা হয় এ সমাবেশ থেকে।

  
গত ৬ অক্টোবর শনিবার রাতে জ্যামাইকার পানশি পার্টি হলে জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত বিশাল এ নির্বাচনী সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।


‘নয়ন-আলী’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা সাইফুল ইসলাম ও ইফজাল চৌধুরীর পরিচালনায় এবং জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহসান হাবিবের সভাপতিত্বে এ সমাবেশে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াসী চৌধুরী, সেফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নিউইয়র্ক সিটি ভোটার এসিসটেন্স কমিশনার মাজেদা এ উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার ও কাজী আজহারুল হক মিলন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সিনিয়ার সহ সভাপতি খবির উদ্দিন ভূইয়া, মূলধারার রাজনীতিক তৈয়বুর রহমান হারুন, ডা. মাসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম, কমিউনিটি বোর্ড মেম্বার খন্দকার তরিকুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম আজম রকি, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায়, পবিত্র গীতা থেকে পাঠ করেন মনিকা রায়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির জয়েন্ট সেক্রেটারী মাকসুদ আহমেদ চৌধুরী, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মালেক, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি আবদুল মুহিত, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল মান্নান, কমিউনিটি এক্টিভিস্ট জয় চৌধুরী, সৈয়দ এমকে জামান, নির্মল পাল, শামসুল আলম লিটন, গৌস খান, করিম চৌধুরী, জাহাঙ্গীর সরকার, ইসমাইল হোসেন স্বপন, নাসিম আহমেদ, প্রফেসার শাহাদাত হোসেন, আনোয়ার হোসেন, কাজী কামাল, এডভোহেট কামরুজ্জামান, আলমগীর ভূইয়া, ফারুক হোসেন তালুকদার, মির্জা ফরিদ উদ্দিন, শেখ আনসার আলী, সিরাজুল ইসলাম মোরশেদ, বদিউল আলম, আবু মজিদ আখন্দ, আফরোজা রোজী, ফারহানা আলম, আবু নাসির, প্রমুখ। সমাবেশে কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অতিথিরা বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে মূলধারায় বাংলাদেশকে তুলে ধরা সহ কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতায় জ্যামাইকায় সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে ‘নয়ন-আলী’ প্যানেল চূড়ান্তভাবে জয়ী হবে। এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আজ রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিতব্য ‘নয়ন-আলী’ প্যানেলের পরিচতি সভায় সবাইকে আমন্ত্রণ জানান হয়।


সমাবেশে নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আবু নাসের ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।

https://www.facebook.com/USANewsNY/videos/240433023290649/

https://www.facebook.com/USANewsNY/videos/267301827451581/

https://www.facebook.com/USANewsNY/videos/1802829993149917/

https://www.facebook.com/USANewsNY/videos/301758480652451/

https://www.facebook.com/USANewsNY/videos/148731772746618/

https://www.facebook.com/USANewsNY/videos/301164770701967/

https://www.facebook.com/USANewsNY/videos/1969757363046907/

https://www.facebook.com/USANewsNY/videos/696990780678451/

https://www.facebook.com/USANewsNY/videos/277012589808660/

https://www.facebook.com/USANewsNY/videos/566868497080851/

https://www.facebook.com/USANewsNY/videos/1112761682206568/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV