Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নয়ন-আলী পরিষদের স্কুল এন্ড এডুকেশন সেক্রেটারি পদপ্রার্থী সামাদ মিয়া নিউইয়র্কের সব বরোতে দেখতে চান বাংলা স্কুল

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: October 15, 2018 | 11:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচন নয়ন-আলী পরিষদের স্কুল এন্ড এডুকেশন সেক্রেটারি পদপ্রার্থী মো. সামাদ মিয়া (জাকের) নিউইয়র্কের সব বরোতে বাংলা স্কুল চালুর পক্ষে। বাংলাদেশ সোসাইটির সেবা করার সুযোগ পেলে প্রবাসীদের কল্যাণে অনেক কিছুই করার ইচ্ছে সামাদ মিয়ার। ইউএসএনিউজঅনলাইন.কম এর সাথে আলাপচারিতায় সামাদ মিয়া বলেন, বাংলাদেশ সোসাইটির উদ্যোগে সব বরোতে বাংলা স্কুল চালু হলে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম বিনামূল্যে বাংলা লিখতে ও পড়তে পারবে। তিনি বলেন, সব বরোতে বাংলাদেশ সোসাইটির একটা করে অফিস হলে প্রবাসীরা সেখান থেকে মেডিকেইড সেবার তথ্য ও সহযোগিতা, চাকরি, ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য ও সেবার উপকৃত হবেন। সিটি ও স্টেট যে সব সুযোগ সুবিধা দেয় তার পুরোটাই যেন বাংলাদেশীরা পেতে পারেন তার বাস্তবায়ন দেখতে চান সামাদ মিয়া। প্রবীণ বাংলাদেশীসহ সবার জন্য চান রিক্রিয়েশন ক্লাব। শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, ধর্মীয়, আত্মিক, আধ্যাত্মিক চর্চা কেন্দ্র বাংলাদেশ সোসাইটি।

 
ব্রঙ্কসের স্টার্লিং এলাকায় বসবাসকারী সামাদ ১১ বছর কাজ করেছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। বর্তমানে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটিতে কর্মরত। সিলেটের ফেঞ্চুগঞ্জের সন্তান সামাদ মিয়া বর্তমানে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক এর সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সিলেট এমসি কলেজ এলমনাই এসাসিয়েশন এবং জালালাবাদ এসোসিয়েশনেরও সদস্য তিনি। এছাড়াও তিনি প্রবাস ও দেশের বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক এবং একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত।


সামাদ মিয়া ব্রঙ্কসে বসবাস করলেও ব্রঙ্কস, কুইন্স, ম্যানহাটন, ওজনপার্ক, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড সবখানেই রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত যোগাযোগ। সামাদ ব্যক্তিগত জীবনে ১ ছেলে ও ২ মেয়ের জনক। স্ত্রী সালমা এ চৌধুরী নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে ৯১১ সার্ভিসে কাজ করেন।
সোসাইটির আসন্ন নির্বাচনে স্কুল এন্ড এডুকেশন সেক্রেটারি পদে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন মো. সামাদ মিয়া (জাকের) (B Panel : B 13)। বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন আগামী ২১ অক্টোবর।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV