বাংলাদেশ সোসাইটির মহান বিজয় দিবস উদযাপন ২২ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন করবে আগামি ২২ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষ্যে গত ১৪ ই নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সোসাইটির ভবনে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক ও সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। পরিচালনা করেন সদস্য সচিব ও সোসাইটির কার্যকরী সদস্য আজাদ বাকির।

সভায় অনুষ্ঠান সফল করার পরামর্শ ও কমিউনিটির সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারন সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এমকে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সাহিত্য সম্পাদক নাসির উদ্দীন আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশাদ হোসেন, কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী প্রমুখ। এ উপলক্ষে ‘বিজয়’ নামে একটি স্বরনিকা প্রকাশ করা হবে। আগামি ২৩ নভেম্বর বিকাল ৫টায় সোসাইটি ভবনে কার্যকরী সম্পাদকবৃন্দ ও বিজয় দিবস উদযাপন উপ-কমিটির সদস্যদের যৌথসভা অনুষ্ঠিত হবে।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








