Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির সভাপতি আজিজ বেধড়ক মারধর করেছেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আজমকে!

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: October 12, 2012 | 4:23 PM

নিউইয়র্ক :  ১০  অক্টোবর রাতে বাংলাদেশ সোসাইটির সভাপতি এম আজিজ বেধড়ক মারধর করেছেন জ্যাকসন  হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবদুস সালাম মিয়া  আজমকে। এ ঘটনা ঘটেছে জ্যাকসন হাইটস এলাকায়। মিয়া আজম এলমার্স্ট হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টায় ৭৩  স্ট্রিটে তিনি তার সেলফোনের দোকান সিটিসেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময়  ভবনের মালিক এম আজিজ তার কাছে এসে ভাড়া কেন পরিশোধ করা হয়নি, জানতে চান।  কথা বলার এক পর্যায়ে আজিজ অতর্কিতভাবে তাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। আজম ভয়ে  তার দোকানে প্রবেশ করলে আজিজও দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি ঘুষি মারতে  থাকেন। আজমের মুখ রক্তাক্ত হলে আজিজ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে  পুলিশ এসে আজমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আজম জানিয়েছেন,  তার মারধরের ভিডিও ফুটেজ রয়েছে। এদিকে আজিজকে কেউ দেখলে ৯১১-এ কল করার  জন্য পুলিশ অনুরোধ করেছে। এ ঘটনা বাংলাদেশি কমিউনিটিতে বিস্ময় সৃষ্টি  করেছে। প্রসঙ্গত, এম আজিজ এর আগে একাধিক সাংবাদিক-ব্যবসায়ী ও চাকরিজীবীকে  দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। স্থানীয় থানায় দুজন সম্পাদক ও একজন কমিউনিটি  নেতা তার বিরুদ্ধে জিডি করেছেন।  ১৯৯৫ সালের পর থেকে এম আজিজ নির্মাণ ব্যবসা করেন । বিগত জোট সরকারের গণপূর্ত প্রতিমন্ত্রী  আলমগীর কবিরের মেয়ে আন্না লুইস আশা তার তৃতীয় স্ত্রী।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV