বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচনে একটি মাত্র প্যানেল (সামাদ-টিপু) এর মনোনয়ন পত্র দাখিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের ২০২৩-২০২৪ সালের নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে গত ১৬ জানুয়ারী সোমবার এ নির্বাচনে একটি মাত্র প্যানেল সামাদ-টিপু পরিষদ তাদের মনোনয়ন পত্র দাখিল করে। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া মনোনয়ন পত্র দাখিলকারীদের নাম ঘোষণা করেন। এসময় অপর নির্বাচন কমিশনার আবু কায়সার চিশতী অসুস্থতাজনিত কারেণে অনুপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন : সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি প্রফেসর আমিনুল হক (চুন্নু), শামীম আহমেদ ও মনিকা ডি মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু, সহ সাধারণ সম্পাদক মোঃ আলী মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজীরুল ইসলাম, প্রচার সম্পাদক মসনুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ পাশা, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক আবু সাঈদ মোঃ শাহরিয়া চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাদস্যিক সম্পাদক রুবেজ সাদিক, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা এ রহমান, কার্যকরী সদস্য : মোল্লা আবিদ মোহাম্মদ, হুমায়ূন কবির সুহেল, মোহাম্মদ আবু ফজর, শাহজাহান শফিক, মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া, চৌধুরী এম. মুমিত, মোহাম্মদ মাসুদ বেগ ও সালা উদ্দিন।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া জানান, এ নির্বাচনে তফসিল অনুযায়ী গত ১৬ জানুয়ারী সোমবার নির্বাহী কমিটির ২৫ সদস্যের একটি মাত্র প্যানেল নির্ধারিত ফি জমা দিয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করে। মনোনয়ন পত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী ১৮ জানুয়ারী ঘোষণা করা হবে। নির্বাচনে ভোট গ্রহণের দিন আগামী ২৯ জানুয়ারী রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল