Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সাধারণ সভা : সুবর্ণজয়ন্তী উদযাপন ২৮ জানুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: December 5, 2023 | 10:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সাধারণ সভা গত ৩ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। সভায় উপদেষ্টা কমিটির সদস্য ৪ জন বৃদ্ধি করে মোট ১১ জনে উন্নীত এবং আগামী ২৮ জানুয়ারি সংগঠনের ২৫ বছর পূতি সুবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃষ্টির মধ্যেও নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টের এ সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মোঃ সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মাসুদ বেগ।
সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল আহিয়া, উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুর রব দলা মিয়া, রফিকুল ইসলাম, মুক্তিযাদ্ধা আবু কাউছার চিসতি, মোঃ হাসান আলী, সাবেক সভাপতি মাহবুব আলম, সহ সভাপতি শামীম আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ বশীর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, প্রচার সম্পাদক মনসুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (শাবু), যুব ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ পাশা, ধর্ম ও সামাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ এস চৌধুরী, আপ্যায়ন সম্পাদক. মোঃ ইকবাল হোসেইন, কার্যকরী সদস্য আবিদ হোসেন মোল্লা, মোঃ আবু ফজর, আনোয়ারুল আলম ভূঁইয়া, চৌধুরী এম মুমিত তানিম, মোহাম্মদ মাসুদ বেগ, সাধারণ সদস্য মোঃ আফজল আলী, এনাম আহমেদ চৌধুরী, নাছির মিয়া প্রমুখ।
সভায় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা ১১ জনে উন্নীতকরণ, আগামী ২৮ জানুয়ারি সংগঠনের সুবর্ণজয়ন্তী উদযাপনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতি মোঃ সামাদ মিয়া জাকারিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ