বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক’র বিশেষ দোয়া মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/729863177694484
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রূহের মাগফিরাত, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপুর সহধর্মিনীর সুস্থতা কামনায় গত ১৪ মার্চ রোববার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এদিন বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক খতীব মাওলানা মো: মইনুল ইসলাম। মুনাজাতে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন সহ দেশ-প্রবাসে করোনায় নিহতদের রূহের মাগফিরাত এবং মো: ইমরান আলী টিপুর সহধর্মিনী সহ করোনায় আক্রান্তদের সুস্থতা ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি প্রফেসর আমিনুল হক (চুন্নু), সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, প্রচার সম্পাদক গোলাম মুহিত, দপ্তর সম্পাদক মো. কাজীরুল ইসলাম, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সিহাব মিয়া, সাদস্যিক সম্পাদক মোহাম্মদ আলী মিলন ও কার্যকরী সদস্য মোহাম্মদ শাহাজাহান সফিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে প্রার্থী মির্জা মামুন, আয়োজক সংগঠনের সাবেক সভাপতি মাহবুব আলম, মোঃ শামিম মিয়া, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, কফিল চৌধুরী, সৈয়দ আল ওয়াহিদ নাজিম, খবির উদ্দিন ভূইয়া, মসনুর রহমান, সায়েদ আলী, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ।
পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








