Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের বিনামূল্যে ট্যাক্স ফাইলিং

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: February 6, 2015 | 12:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে ট্যাক্স ফাইলিং করা হবে। আইআরএস অনুমোদিত অভিজ্ঞ একাউটেন্ট দ্বারা এ ট্যাক্স রিটার্নেও উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ সোসাইটি ইনক কার্যকরী কমিটির এক বিশেষ সভা গত ১ ফেব্রুয়ারি রোববার বিকাল ৫টায় সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আজমল হোসেন কুনু, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। সভায় কার্যকরী পরিষদের উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ-সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, গণসংযোগ ও প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সৈয়দ এনায়েত আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক ফারহানা চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য এ কে এম রফিকুল ইসলাম (ডালিম), মোঃ সিরাজুল হক (জামাল) ও নাসির উদ্দিন আহমেদ।
সভায় সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল ভাবে উদ্যাপন করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। এই উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৫ রোববার সন্ধ্যা ৬টায় প্রবাসে সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, ক্রীড়া, পেশাজীবী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সোসাইটির ভবনে মতবিনিময় সভা আয়োজন করা হবে। এটা ছাড়া সোসাইটির ভবনে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট এন্ড ইউথ সার্ভিসের সহযোগিতায় আইআরএস অনুমোদিত অভিজ্ঞ একাউটেন্ট দ্বারা বিনামূল্যে ট্যাক্স ফাইলিং করা হবে। এই সুযোগ শুধুমাত্র যাদের বাৎসরিক আয় ৫১০০০ একান্ন হাজার (যৌথ), ২৫০০০ পঁচিশ হাজার (একক) এর সমমান অথবা নি¤েœ আয়ের ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
এছাড়াও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডার্ম-এর সহযোগিতায় সিটিআইডি (এনওয়াইসি) এডুকেশন ওয়ার্কশপ সেমিনারের আয়োজন করা হবে।
বাংলাদেশে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের সহায়তার জন্য বাংলাদেশ সোসাইটি কার্যকরী পরিষদের পক্ষ থেকে এবং সোসাইটির তহবিল থেকে অনুদান প্রদান করা হয়।
বিনামূল্যে ট্যাক্স ফাইলিং এবং সিটিআইডি (এনওয়াইসি) এডুকেশন ওয়ার্কশপ সেমিনারের (বাংলাদেশ সোসাইটি ভবন, ৮৬-২৪ উইটনি এভিনিউ, এলম্হাস্ট, নিউইয়র্ক ১১৩৭৩) সুযোগ গ্রহণ করার জন্য কার্যকরী পরিষদের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ : ৯১৭-৭৪৪-৯২৩৬, ৯১৭-৩০১-২০৬৩, ৩৪৭-৭৭৪-৫৫৪৬

জালালাবাদ এসোসিয়েশন
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর উদ্যেগে আগামী ৮ই ফেব্রুয়ারী রোববার দুপুর ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত জালালাবাদ অফিসে (38-06, 31 Street, LIC, NY 11101) বিনামূল্যে প্রবাসীদের ট্যাক্স ফাইল করা হবে। সংগঠনের প্রাক্তন সহ সাধারণ সম্পাদক মিসবা আবেদিনের বিশেষ সহযোগীতায় আই আর এস অনুমোদিত অভিজ্ঞ ৮ জন প্রতিনিধি দ্বারা ট্যাক্স ফাইল করা হবে। যাদের বার্ষিক আয় $ ৫১০০০ (যৌথ) এবং $ ২৫০০০ (একক) অথবা স্বল্প আয়ের ব্যক্তিদের বেলায় এ ট্যাক্স রিটার্ন প্রযোজ্য হবে।
এছাড়াও বিকাল ৪টায় প্রবাসের সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাম্মিলিতভাবে মহান একুশ উদযাপন উপলক্ষ্যে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে ফ্রি ট্যাক্স ফাইলিং এর সুযোগ নেওয়ার জন্যও সকল প্রবাসীকে আমন্ত্রন জানানো হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV