বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র এক্সিট ফুটবল লীগ : আইসাব এফসি, ওজনপার্ক ও নিউজার্সী জয়ী
তৈয়বুর রহমান, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট–২০১৭ এর ৯ ম সপ্তাহে গত ১৩ আগষ্ট রোববার তিনটি খেলায়ই অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় আইসাব এফ সি তিন শূন্য গোলে সোনার বাংলাকে পরাজিত করে, দ্বিতীয় খেলায়ওজনপার্ক এফসি ব্রোন্স ষ্টারকে ২–০ গোলে পরাজিত করে, তৃতীয় ও শেষ খেলায় নিউজার্সী উইনাইটেড ব্রাদার্স এলায়েন্সকে ৩–০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: চমৎকার আবহাওয়ায় দিনের প্রথম খেলায় আইসাব এফ সি ও সোনার বাংলা প্রতিদ্বন্দ্বিতা করে। আইসাব এফ সির পরিকল্পিতভাবে আক্রমণ সাজায়। তাতে গোলের দেখা পেতে সময় নেয়নি দলটি। খেলার প্রথমার্দে গোল একটি হয়। খেলার ১৪ মিনিটের সময় আইসাবের জুবেল (১৬) প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে সোনার বাংলা ক্লাব। অপরদিকে জয় ধরে রাখতে শক্ত অবস্থান নেয় আইসাব এফ সি।
এরপর চলতে থাকে আক্রমণ–পাল্টা আক্রমন। খেলার শেষ পর্যায়ে অর্থাৎ দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটের সময় আইসাবের দল পক্ষে দ্বিতীয় গোল করে জামিল দলকে এগিয়ে নিয়ে যান (২–০)।
আবার আক্রমণ সোহেলের বাড়ানো বল ধরে আক্রমণে যাওয়া এপর্যায়ে খেলা জমে উঠলেও শেষের দিকে গড়াতে থাকে খেলা। কিন্তু ৪১ মিনিটের সময় দ্রুত ছুটে গিয়ে বাড়ানো ক্রস আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন ইমরা্ন ৩–০ গোলে আইসাব এফ সি সোনার বাংলাকে পরাজিত করে পুর্ণ পয়েন্ট অর্জন করে। খেলাটী পরিচালনা করেন রেফারীজর্জ গার্সিয়া ওয়াশিংটন ও লাইছমেন কোনাল গাজোগা ও হোসে।
দিনের দ্বিতীয় খেলায় ওজনপার্ক এফ সি ২–০ গোলে ব্রোন্স ষ্টারকে পরাজিত করে পুর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার শুরুতেই অর্থাৎ ১৯ মিনিটের সময় সংঘবদ্ধ আহ্রমন থেকে ওজনপার্ক এফ সির মিল্লাদ(২৪) প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১–০)। এরপর দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটের সময় বিজয়ী দলের তারিক(৬) দ্বিতীয় গোল করেন (২–০)। খেলার পরবতীয় সময়ে আর কোন গোল না হওয়ায় ওজনপার্ক এফ সির ২–০ গোলে জয়ী হয়। খেলাটী পরিচালনা করেন রেফারী হোসে ও লাইছমেন কোনাল গাজোগা ও জর্জ গার্সিয়া ওয়াশিংটন।
দিনের তৃতীয় ও শেষ খেলায় নিউজার্সী ইউনাইটেড ৩–০ গোলে ব্রাদার্স এলায়েন্সকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের কোন দলই গোল করতে পারে নাই। খেলার দ্বিতীয়ার্ধে ২৯ মিনিটের সময় হানিফ(০) প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১–০)। ৩০ মিনিটের সময় সুয়েব(১০)দলের পক্ষে দ্বিতীয় এবং ৪৯ মিনিটের সময় আবার হানিফের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন (৩–০)। খেলাটী পরিচালনা করেন রেফারী কোনাল গাজোগা লাইছমেন হোসে ও জর্জ গার্সিয়া ওয়াশিংটন। খেলাগুলো চলাকালীন সময় স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য, তোফায়েল ইসলাম, আবু তাহের আসাদ, আব্দুল কাদির লিপু, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব,ব্রঙ্কস ইউনাইটেড,আইসাব,নিউজার্সী ইউনাইটেড,সোনার বাংলা,ওজনপার্ক এফসি,ব্রঙ্কস স্টার,ব্রঙ্কস ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স। আরো উল্লেখ্য,২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে সকল দলের সমন্বয়ে লীগ এবং লীগের শীর্ষ সর্বোচ্চ পয়েন্ট অর্জণকারী)চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী রোববার ২০ আগষ্ট খেলা হবে তিনটি প্রথম খেলা শুরু হবে দুপুর ৩.৩০ মিনিটে আইসাব এফ সি বনাম ব্রোন্স ইউনাইটেড, দ্বিতীয় খেলা ৪.৩০ মিনিটে জ্যাকসন হাইটস ক্লাব বনাম ওজনপার্ক এফসি, তৃতীয় ও শেষ খেলা হবে ৫.৩০ মিনিটে ব্রোন্স ষ্টার বনাম ব্রোন্স ওয়ারিয়র।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ