বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির প্রধান উপদেষ্টা প্রণয় কুমার দেব অরুনের প্রয়াণ
নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : নিউজার্সির প্যাটারসনের বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত মুখ এবং বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা প্রণয় কুমার দেব অরুন (৪৮) আর নেই। তিনি গত সোমবার বিকাল ৩.৩০ মিনিটে প্যাটারসনের সেন্ট জোসেফ হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক থেকে পরলোক গমন করেছেন (ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী দিবা দেব, ২ ছেলে ও ১ মেয়েসহ অস্যংখ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে প্রনয় কুমার দেব অরুন বাবুর অকাল প্রয়াণে নিউজার্সির বাংলাদেশী কমিনিউটিতে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কমিনিউটির বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দসহ পেশাজীবি মানুষ।
শোক জ্ঞাপনকরীরা হলেন প্যাটারসন সিটি কাউন্সিল প্রেসিডন্ট শাহীন খালিক, কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দীন, প্রসপেক্ট পার্ক সিটি কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান, নয়াবাজার সুপারমার্কেটের স্বত্বাধিকারী মনসুর আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সির সভাপতি সেলিম খালিক, বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সাধারণ সম্পাদক মিল্টন দাশ, প্যাটারসন সিটি কমিশনার মোসলেহ উদ্দীন, দ্বীপ্ত রায়, ইমরান হোসাইনসহ কমিনিউটির নেতৃবৃন্দ।
প্রয়াত প্রণয় কুমার দেব অরুন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের মৃত ধরনী কুমার দেব (পুতল বাবুর) ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ১ম। তিনি ১৯৯৭ সালে ডাইভার্সিটি ভিসায় আমেরিকায় আসার পর থেকেই নিউজার্সির প্যাটারসন সিটিতে বসবাস করছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল