Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলা কথা ও ইশারায় চলবে রুয়েটে তৈরি রোবট

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: July 10, 2013 | 6:18 PM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী এমন এক রোবট তৈরি করেছে, যেটি বাংলা কথা বুঝে চলতে পারবে। ইশারাতেও চলতে সক্ষম এই রোবট। দুই শিক্ষার্থী হলেন সাদলী সালাহউদ্দিন ও সৌমিন ইসলাম। বাংলা কথা বুঝে চলতে পারে, এটাই প্রথম রোবট। রোবটটিকে বাংলা ভাষায় কোনো নির্দেশনা প্রদান করা হলে সে অনুযায়ী কাজ করতে সক্ষম এটি। আবার বাক প্রতিবন্ধীদের ইশারাতেও চলতে সক্ষম এই রোবট। বাংলা শব্দ ডানে যান, বামে যান, থামুন, এবার চলুন—এ রকম বিভিন্ন নির্দেশনায় রোবটটি কীভাবে চলতে পারে, সেটা সম্প্রতি এক প্রদর্শনীতে দেখানো হয়। নির্মাতারা জানান, একে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যাবে। রোবটটি যেখানে অবস্থান করবে সেখানকার তাত্ক্ষণিক ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম। এটি জিপিএস সমর্থন করে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV