Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক স্মরণে নিউইয়র্কে ‘শোক ও শ্রদ্ধাঞ্জলি’

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: August 24, 2017 | 1:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক রাজ্জাকের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানালো প্রবাসের শিল্পী, পরিচালক, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা। স্থানীয় সময় ২৩ আগস্ট বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ‘নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোক ও শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে উত্তর আমেরিকায় সাহিত্য-সংস্কৃতির বিকাশে নিয়োজিত সংস্থা ‘শো-টাইম মিউজিক’।সংস্থার প্রেসিডেন্ট ও সিইও আলমগীর খান আলমের সভাপতিত্বে নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করেন একুশে পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী ও কন্ঠযোদ্ধা ফকির আলমগীর, প্রখ্যাত কন্ঠশিল্পী রিজিয়া পারভিন ও বেবী নাজনীন, চলচ্চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, হুমায়ূন কবীর ঢালি, সাংবাদিক আকবর হায়দার কিরন, বাংলাদেশ সোসাইটির সাহিত্য সম্পাদক আহসান হাবীব, নাট্যকার-অভিনেতা খান শওকত প্রমুখ।
জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টার জামে মসজিদের ইমাম কাজী কাইয়ুম কর্তৃক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু এ শোক সমাবেশে বিশিষ্টজনরা অংশ নিয়ে নায়ক রাজ্জাকের মৃত্যুতে বাঙালি সংস্কৃতি জগত অপূরণীয় ক্ষতির শিকার হল বলে উল্লেখ করেন।

ফকির আলমগীর বলেন, ‘নায়করাজ রাজ্জাক ছিলেন অমায়িক ব্যক্তিত্বের একজন উঁচু মানের অভিনেতা। কোন অহংবোধ তার মধ্যে দেখিনি। চলচ্চিত্র জগতের এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। ’
আবুল বাশার চুন্নু স্মৃতিচারণকালে বলেন, ‘রাজ্জাকের মত নায়ক তৈরি হতে বহু বছর লাগবে। অভিনয়ের সাথে তিনি সব সময় নিজেকে একাকার করতেন, এটিই ছিল তার বড় গুণ। ’
আলমগীর খান আলম বলেন, ‘বাংলা চলচ্চিত্র অঙ্গনের মহামানব ছিলেন নায়ক রাজ্জাক। তার মৃত্যুকে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV