বাংলা নববর্ষ’র শুভেচ্ছা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা ভাষাভাষীদের ‘শুভ নববর্ষ’ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
শুক্রবার (১২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মরগ্যান অরটেগাস প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকার জনগণ এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সারাবিশ্বের বাঙালিদের নতুন বছরটি আনন্দ আর উৎসবমুখর হবে বলে আশা করছি।’বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে বাঙালিরা নতুন বছরকে বর্ণাঢ্য উৎসবে বরণ করবেন। এর মধ্য দিয়ে বাংলা ভাষা আরও ঐতিহ্যমন্ডিত সংস্কৃতির জয়গান ধ্বনিত হবে।
এমন আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদীর্ঘ ইতিহাসের প্রতিফলন ঘটবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্ক আরও মজবুত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








