Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন’র বর্ষপূর্তী অনুষ্ঠান বুধবার

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: September 22, 2018 | 6:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত ও পাঠক প্রিয় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ২২ বছর পূর্তি এবং নিউইয়র্ক থেকে সম্প্রচারিত দর্শক প্রিয় চ্যানেল টাইম টেলিভিশন-এর চতুর্থ বর্ষপূতি উপলক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর বুধবার বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিটির ৩৬-৫০ ৩৮ স্ট্রীট, লং আইল্যান্ড সিটি ১১১০১ (সেকেন্ড ফ্লোর) ঠিকানায় মিডিয়া দু’টির বার্তা কক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টাইম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সেই সাথে থাকবে বিশেষ অনুষ্ঠানমালা।
বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের সকল প্রবাসী বাংলাদেশী সহ বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর সকল পাঠক/দর্শক, বিজ্ঞাপনদাতা এবং শুভাকাঙ্খীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৭ সেপ্টেম্বর বাংলা পত্রিকা প্রকাশিত হয় এবং ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর থেকে টাইম টেলিভিশন সম্প্রচার শুরু করে। বাংলা পত্রিকা বিগত ২২ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ