Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীকে নিয়ে নিউইয়র্কে ‘প্রণতি ও প্রতিধ্বনি’

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: December 11, 2016 | 1:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীকে নিয়ে ‘প্রণতি ও প্রতিধ্বনী’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ১০ ডিসেম্বর শনিবার । কবি শহীদ কাদরীর কর্ম ও জীবন নিয়ে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ জুইশ সেন্টারে আয়োজন হয় এ বিশেষ অনুষ্ঠান। গান, কবিতা আর চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে স্মরণ করা হলো নাগরিক জনারণ্যের চির-তরুণ কবি শহীদ কাদরীকে। এই আন্তরিক, নিবিড় ও যথোচিত আয়োজনের উদ্যোগ নেয় সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রণতি শুরু হয় মঙ্গল সংগীত দিয়ে। এরপর চলে স্মৃতিচারণ ও কবিকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে ছিল কবির কবিতা থেকে আবৃত্তি, কবিকে নিবেদিত সংগীত এবং নাসির আলী মামুন, নিহার সিদ্দিকী ও ওবায়দুল্লাহ মামুনের ক্যামেরায় তোলা ছবি নিয়ে কবি শীর্ষক চিত্র প্রদর্শনী। আরও ছিল কাজী রকিবের চিত্রমালায় কবি প্রতিকৃতি, নাজিব তারেক চিত্রিত শহীদ কাদরী কবিতা, মিথুন আহমেদের স্থাপনা শিল্পে কবির ব্যক্তি যাপন, সৈয়দ আজিজুর রহমানের শহীদ কাদরী কাব্য অনুসৃত চিত্রকর্ম, শামমুল আলমের নির্মিত শহীদ কাদরীর কাব্য উৎস থেকে শ্রুতি দৃশ্যমানের খণ্ডন।shahid_2
অনুষ্ঠানে প্রতিধ্বনি শীর্ষক চিত্রকর্মের উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমদ। শহীদ কাদরীকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। বক্তব্য দেন সাংবাদিক আকবর হায়দার কিরন। অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর প্রথম স্ত্রী নাজমুন নেছা পিয়ারিসহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রয়াণহীন কবি শহীদ কাদরীর যাপিত শ্রুতি ও স্মৃতিময় জীবন উদযাপনের এই বিশেষ আয়োজন ‘প্রণতি ও প্রতিধ্বনি’তে অনুভূতির প্রকাশে ও উপস্থাপনায় অংশ নেয় বাংলাদেশ ও প্রবাসের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিবিষ্টভাবে আগ্রহী, সংশ্লিষ্ট ও নিবেদিত বিভিন্ন সংগঠন ও নেতৃত্বশীল ব্যক্তিবর্গ। সংগীত পরিবেশন করেন কাবেরি দাস ও স্বপ্না কায়সার। সেতারে ছিলেন অপু।

কবি শহীদ কাদরীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবির কর্মময় জীবনের কথা তুলে ধরেন বক্তারা । শহীদ কাদরীকে নিয়ে স্মৃতি স্মারক বক্তব্যে তুলে ধরা হয় কবির নিউইয়র্কের সেই সব দিনগুলোর কথা। শহীদ কাদরী, নাগরিক জনারণ্যের চির-তরুণ কবি, সামসময়িক জগতের এক সচেতন ও সযত্ন পর্যবেক্ষক, এবং তীক্ষ্ম বিশ্লেষক। জগত ও জীবনবীক্ষার যে নির্যাস তিনি সংগ্রহ করেছিলেন, নিঃশেষে তা ঢেলে দিয়েছেন কবিতায় এবং পারিপার্শ্বিকতায়। কবি শহীদ কাদরীর কবিতা ও জীবনবীক্ষা, তাঁর ভালোলাগা-মন্দলাগা, তাঁর স্মৃতি ও শ্রুতি আমাদের সংগ্রহে থাকা এক অমূল্য সম্ভার।

 

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV