Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাকডাইস-আবদীন ব্রাদার্স ফুটবল লীগ : সোনার বাংলা ও ব্রঙ্কস ইউনাইটেডের জয় : যুব সংঘ সেমিফাইনালে

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: June 27, 2014 | 9:20 PM

সালাহউদ্দিন আহমেদ : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বাকডাইস-আবদীন ব্রাদার্স ফুটবল লীগ’২০১৪-এ যুবসংঘ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। যুব সংঘ তাদের সকল খেলায় অপরাজিত থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। গত ২২ জুন অনুষ্ঠিত লীগের খেলায় সোনার বাংলা, ব্রঙ্কস ইউনাইটেড ও যুব সংঘ জয়লাভ করে পূর্ণ পয়েন্ট পেয়েছে। হেরেছে ব্রঙ্কস স্টার, কানেকটিকাট স্ট্যাম্পফোর্ড ও নিউজার্সী। অপরদিকে মোহামেডান ও জ্যাকসন হাইদস ক্লাব গোল শূণ্য ড্র করে একে অপরের সাথে পয়েন্ট ভাগাভাগী করেছে। লীগে সর্বোচ্চ ১৯ পয়েন্ট অর্জন করে অপরাজিত দল হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে যুব সংঘ। ১৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রঙ্কস ইউনাইটেড আর ১৩ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সোনার বাংলা।

নিউইয়র্ক সিটির এলমহার্স্টস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে গত ২২ জুন রোববার বিকেলে ফুটবল লীগ ও টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সোনার বাংলা ২-০ গোলে ব্রঙ্কস স্টারকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। দলের পক্ষে তৌহিদ ও রাহি একটি করে গোল করেন। তবে খেলাটি আকর্ষনীয় ছিলো। দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৩-১ গোলে কানেকটিকাট স্ট্যাম্পফোর্ড দলকে হারিয়ে পূর্ণ পয়েন্ট লাভ করে। বিজয়ী দলের পক্ষে রাসেল সামি ও কফিল একটি করে গোল করেন। কানেকটিকাটের পক্ষে একটি মাত্র গোল করেন জামি।

14052014_001_NY_FOOTBALLদিনের তৃতীয় খেলায় মোহামেডান ও জ্যাকসন হাইটস দল মুখোমুখি হয়। সৌখিন খেলোয়ারদের সমন্বয়ে গঠিত দল দুটির খেলাটি ছিলো দারুন উপভোগ। খেলায় ছিলো আক্রমন পাল্টা আক্রমন এবং প্রতিদ্বন্দ্বিতা। উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করলেও পেনাল্টি কিক কাজে লাগাতে পারেনি জ্যাকসন হাইটস। এটি ছিলো তাদের চরম ব্যর্থতা। শেষ পর্যন্ত খেলাটি গোল শূণ্য ড্র হওয়ায় উভয় দল ১ পয়েন্ট করে লাভ করে। দিনের চতুর্থ ও শেষ খেলায় যুব সংঘ ১-০ গোলে নিউজার্সীকে পারাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। আর এই জয়ের মধ্য দিয়ে যুব সংঘ লীগের সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। খেলায় বিজয়ী দলে পক্ষে জয় সূচক গোলটি করেন সুজন। এই খেলায় আক্রমন পাল্টা আক্রমন থাকলেও যুব সংঘের প্রাধ্যান্য ছিলো লক্ষণীয়।

পয়েন্ট তালিকা
যুব সংঘ……………………………………১৯
ব্রঙ্কস ইউনাইটেড…………………………..১৪
সোনার বাংলা………………………………১৩
ব্রাদার্স এলায়েন্স…………………………….১১
আইসাব……………………………………০৯
কানেকটিকাট………………………………০৮
নিউজার্সী…………………………………..০৭
মোহামেডান ………………………………০৬
ব্রঙ্কস স্টার…………………………………০৪
জ্যাকসন হাইটস…………………………..০১

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV