বাঘের ভয়ে ৫ দিন গাছে
ডেস্ক: ক্ষুব্ধ বাঘের ভয়ে গাছের ওপর পাঁচ দিন ধরে আটকে থাকা পাঁচ ব্যক্তিকে উদ্ধারকারীরা উদ্ধার করেছেন। ক্ষিপ্ত বাঘগুলো গাছের নিচে পাঁচ দিন ধরেই তাদের ঘিরে রেখেছিল। এতদিন তারা গাছের ওপর বৃষ্টির পানি পান করেই বেঁচে ছিলেন। তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি অবশ্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, ২৮ বছর বয়সী নিহত ব্যক্তিটি সঙ্গীদের সঙ্গে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু তার আশ্রয় নেয়া ডালটি ভেঙে যাওয়ায় তিনি নিচে পড়ে যান। বিরল এ ধরনের কাঠের খোঁজে ছয়জনের দলটি গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সংরক্ষিত মাউন্ট লেউসার ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। নিজেরা খাবার জন্য ফাঁদ পেতে তারা একটি হরিণ ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু হরিণের বদলে একটি বাঘের বাচ্চা তাদের ফাঁদে আটকা পড়ে। এতে ব্যাঘ্র শাবকটির মা ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত হয় এবং আরও বেশ কিছু পশুও তাদের সঙ্গে যোগ দেয়। এরপর তারা গাছে নিরাপদ উঁচুতে উঠে মোবাইলের মাধ্যমে গ্রামবাসীকে তাদের বিপদের কথা জানান। তিন দিন চেষ্টার পর গ্রামবাসী তাদের সন্ধান পান। এবং তাদেরকে উদ্ধার করতে সেনা সদস্য, পুলিশ, বন্যপ্রাণী অধিকার রক্ষাকারী এবং তিনজন পশু প্রশিক্ষককে নিয়ে একটি উদ্ধারকারী দল তৈরি করেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি বাঘ সেখান থেকে সরে গিয়েছিল পরে পশু প্রশিক্ষকরা বাকিদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। এরপর সেখান থেকে পাঁচ ব্যক্তিকে উদ্ধার করা হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








