Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাঙালী সংস্কৃতি আর দেশীয় পণ্যের জয়গানে নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা অনুষ্ঠিত : শিল্পীদের জমকালো পরিবেশনা, প্রবাসীদের ঢল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: July 10, 2018 | 1:27 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2319401848077601/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী সংস্কৃতি আর দেশীয় পণ্যের জয়গানের মধ্য দিয়ে নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা। বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের উদ্যোগে এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির কাউন্সিলের সহায়তায় আয়োজিত স্মরণকালের এ মেলায় নেমেছিল মানুষের ঢল। নর্থ ব্রঙ্কসের ২০৪ ষ্ট্রিটে গত ৮ জুলাই রোববারের দিনব্যাপী জমজমাট এ পথমেলায় ছিল দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা।

            
আয়োজকরা জানান, আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে বেশ ক’বছর ধরেই ব্যাপকভাবে আয়োজিত হয়ে আসছে এ পথ মেলা। এবারেরটি ছিল তাদের ৬ষ্ঠ আয়োজন। রোববার ছুটির দিন হওয়ায় মানুষের পদভারে মুখরিত ছিল পুরো পথমেলা। পরিবার-পরিজন নিয়ে প্রবাসী বাংলাদেশীরা উপভোগ করতে আসেন পথমেলার নানা পরিবেশনা। মেলায় স্থাপিত বিশাল মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক শ্রোতাদের। দেশ প্রবাসের স্বনামখ্যাত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মাতোয়ারা ছিলেন প্রবাসীরা। শুধু বাংলাদেশীই নয়, মেলায় ভীনদেশীদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়।


এর আগে এদিন দুপুরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। উদ্বোধনী পূর্বে একটি বর্ণাঢ্য প্যারেড মেলা এলাকা প্রদক্ষিণ করে। প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন এটর্নী এলন ক্যাস। এসময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী প্যারেডে অংশ নেন।


উদ্বোধনের পর সময়ের সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়। একদিকে কেনা-কাটা, হৈ-হুল্লোড়, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন বরেণ্য শিল্পী এসআই টুটুল, শাহ মাহবুব, রানু নেওয়াজ, মুন্নি, সোনিয়া ও রোকসানা মির্জা।


দিনব্যাপী এ মেলায় বাংলাদেশী মালিকানার বিভিন্ন পাশাক-প্রশাধনসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন পথমেলায়। পুরো মেলা প্রাঙ্গণ ছিল বর্ণিল, উৎসবমুখর। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেলায় ছিলো মুখরোচক খাবার আর পণ্য, পোষাক-পরিচ্ছদ, প্রশাধনসহ হরেক রকমের স্টল। ছিল কেনা-বেচার ধূম। পণ্য ও প্রসাধন স্টলে ছিল অনেক ভিড়। সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলা এ মেলায় ছিলো আকর্ষণীয় র‌্যাফেল ড্রও। সবশেষে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


মেলা চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান এডরিয়ান এসপিনাল, নিউইয়র্ক স্টেট এসেম্বলীওম্যান নেতিশা ফার্নান্ডেজ, গেস্ট স্পীকার নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, কোষাধ্যক্ষ মো. আলী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ওয়েল কেয়ার এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, সহ সভাপতি শেখ দিলদার হোসেন ও আবদুর রহিম বাইস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও আবুল হোসেন, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম ও সদস্য সচিব বোরহান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফয়সল আবেদিন সেলিম, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন ও আবদুল আলিম, প্রধান সমন্বয়কারী নজরুল হক ও আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, সমন্বকারী শাখাওয়াত আলী, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, হোম কেয়ার প্রতিষ্ঠান লংজিভিটি হেলথ সার্ভিসের কর্ণধার রুকন হাকিম, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল হাসিম হাসনু, জাপা প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান হেলাল, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য আজাদ বাকির, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি শাহান আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট আলমাস আলী, কাজী আশরাফ হোসেন নয়ন, সোলায়মান আলী, জুনেদ আহমেদ চৌধুরী, শামসু মিয়া, সিপিএ আহাদ আলী, হাসান আলী, জাবেদ উদ্দিন, সৈয়দ সিদ্দিকুল হাসান, তোজাম্মেল হোসেন, জুয়েল আহমেদ, সৈয়দ রুহেল, এমদাদ তরফদারসহ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।

সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ছিলেন বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মিলিনিয়াম টিভির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ ও ভিডিও সম্পাদক আবদুল হাকিম, আজকালের বাণিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিক ও নজরুল প্রমুখ।


অনুষ্ঠানে কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আয়োজক বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক’র কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। মেলার গ্র্যান্ড স্পন্সর ছিল লী রয় ফার্মেসী, সিলভার স্পন্সর ছিল ওয়েল কেয়ার।

https://www.facebook.com/USANewsNY/videos/2319353111415808/

https://www.facebook.com/USANewsNY/videos/2319372791413840/

https://www.facebook.com/USANewsNY/videos/2319319028085883/

https://www.facebook.com/USANewsNY/videos/2319302704754182/

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV