Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

প্রবাসে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে ব্যান্ডস’র উৎসবমুখর ঈদ আনন্দমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: August 28, 2017 | 1:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ঈদ আনন্দমেলা। দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন মেলায় আসা হাজার হাজার দর্শক-শ্রোতা। আসন্ন ঈদ-আনন্দকে বর্ণিল করে তোলার জন্য প্রবাসী বাংলাদেশীরা এদিন মেতে ওঠেন কেনা-কাটার উৎসবেও। গত ২৭ আগস্ট রোববার বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে পার্কচেস্টারের পার্ডি স্ট্রিটে বসেছিল ‘বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস আয়োজিত এ মেলা। দেশজ সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে নানা রঙে সাজিয়ে তোলা হয় পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় বাংলাদেশী নানা ধরণের পোশাক, প্রসাধন, গয়না, টিউটোরিয়াল, রিয়েল এস্টেট, ফার্মেসি, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। সকাল থেকেই দর্শনার্থীরা আসতে থাকে মেলা আঙিনায়। উপচেপড়া দর্শনার্র্থীর অংশগ্রহণে শেষ হয় দিনব্যাপী এ ঈদ আনন্দমেলা।এদিন বিকেল ৪টায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ব্যান্ডস-এর ভারপ্রাপ্ত সভাপতি কফিল চৌধুরীর সভাপতিত্বে মেলার বিভিন্ন পর্বে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ব্যান্ডসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, মেলা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক তপন সেন ও কাজী জামান বিটু, সদস্য সচিব শেখ জামাল হুসেন, ট্রাস্ট্রি বোর্ড সদস্য জুনেদ চৌধুরী, প্রফেসর মমতাজ শাহনাজ ও প্রদীপ মালাকার, সহ সভাপতি শরীফ কামরুল আলম হীরা, জকি উদ্দিন চৌধুরী জকি, প্রচার সম্পাদক গোলাম জিলানী, স্টল ব্যবস্থাপনা প্রধান তৌফিকুর রহমান ফারুক ও শামীম আহমদ, অতিথিদের মধ্যে নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক লীডার এটর্ণী মঈন চৌধুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ বসারত আলী, জাসদ নেতা নুরে আলম জিকু, কমিউনিটি একটিভিস্ট মাহবুব আলম, আবদুল হাসিম হাসনু, কাওসারুজ্জামান কয়েস, আহবাব চৌধুরী, আনোয়ারুল আলম ভূইয়া, খবির ভূইয়া, লোকমান হোসেন লুকু, নুর উদ্দিন, মখন মিয়া, মার্কস হোম কেয়ার এজেন্সীর সিনিয়ার ম্যানেজার আলমাছ আলী, রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ উদ্দিন সাল, আরবান হেলথ প্ল্যানের মেহেরুন্নেসা জোবাইদা, আবু হুরায়রা মাষ্টার, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, অয়েল কেয়ারের আনোয়ার হোসেন, এটর্নী প্যারি ডি সিলভার, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্যাভেলসের মো. শামসুদ্দিন বশির, বোরহান উদ্দিনসহ মূলধারার ও কমিউনিটি নের্তৃবৃন্দ মেলার এক পর্যায়ে ব্যান্ডস প্রেসিডেন্ট সোলায়মান আলী বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ছিলেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, জামিনি সম্পাদক বেলাল আহমেদ, টিভিএন২৪ এর সিনিয়ার রিপোর্টার মো. মনজুরুল হক ও প্রথম আলো উত্তর আমেরিকার বাণিজ্যিক প্রধান আনিসুর রহমান।অনুষ্ঠানে বাংলাদেশে বন্যার্তদের জন্য বাংলাদেশ সোসাইটি এবং আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র পক্ষ থেকে অর্থ সংগ্রহ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোঃ আলী, আজাদ বাকির, মোঃ সাদী মিন্টু প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের বিশিষ্ট উপস্থাপক সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।স্টলগুলোতে দর্শনার্র্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদকে সামনে রেখে বেশ বেচা-বিক্রি হয়েছে বলেও জানান বিক্রেতারা। চমৎকার আবহাওয়ায় বিপুল সংখ্যক প্রবাসীর অংশ গ্রহণে এটি পরিণত হয় স্মরণীয় ঈদ আনন্দমেলায়। মেলায় বাংলাদেশী নানা ধরণের পোশাক, প্রসাধন, রিয়েল এস্টেট, স্বাস্থ্য সেবা, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের অর্ধ শতাধিক স্টল বসে মেলায়। এর মধ্যে বেশ কয়েকজন চাইনিজ স্টল নিয়ে মেলায় অংশ নেন।এদিকে, মেলায় স্থাপিত স্টল গুলোর মধ্যে দারুণভাবে প্রবাসীদের নজর কাড়ে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে খাবার স্টল খলিল বিরিয়ানী হাউজ। বেশ সাড়া জাগিয়েছে স্টলটি। বিরিয়ানীসহ অন্যান্য দেশীয় খাবার নিতে স্টলটিতে হুমড়ি খেয়ে পড়েন মেলায় আসা দর্শণার্থীরা। নতুন প্রজন্মসহ নানা বয়সী মানুষের উপচেপড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় নিউইয়র্কের বিখ্যাত শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানকে। খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমান জানান, মেলা শুরুর পর পরই জমে ওঠে তার স্টলটি। বিরিয়ানীসহ রেকর্ড পরিমান অন্যান্য দেশীয় খাবার বিক্রি হয়েছে তার স্টলে। অন্যান্য স্টলেও একইভাবে বেচ-বিক্রি হয়েছে বলে জানান স্টল মালিকরা।ব্যান্ডস আয়োজিত এ মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করেন তাদের অনন্য পরিবেশনা। শিল্পীদের মধ্যে ছিলেন রিজিয়া পারভিন, তানভীর শাহীন, শিমুল খান, কৃষ্ণা তিথী, সবিতা দাস, রানু নেওয়াজ, বীনা মজুমদার, প্রমি, তাজ, কাজী জামান বিটু, সায়মা জামান, জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যান্ডস-এর কর্মকর্তারা।মেলার বিভিন্ন পর্বে বক্তারা ব্রঙ্কসকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ এন মজুমদার বলেন, ব্রঙ্কস এখন আর অবহেলিত নয়। সিটির অন্যতম সমৃদ্ধ এলাকায় পরিণত হয়েছে। নিউইয়র্কে একমাত্র ব্রঙ্কসেই রয়েছে সিটি কাউন্সিল অনুমোদিত বাংলা বাজার এভিনিউ, যা নিউইয়র্কের আর কোথাও নেই। ব্রঙ্কস নানা কারণে প্রবাসী বাংলাদেশীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠছে দিন দিন। আরো আকর্ষণীয় করে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ব্যান্ডসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আঃ শহীদ ব্যান্ডস এর প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মূল ধারার সাথে বাংলাদেশী কমিউনিটির সেতুবন্ধন রচনার লক্ষ্যেই এই সংগঠনটির যাত্রা শুরু। দীর্ঘ দিনের পথচলায় সংগঠনটি একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে। প্রবাসীদের নির্মল আনন্দ দান, বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে আমরা প্রতি বছরই এই মেলার আয়োজন করি। গত ৮ বছর ধরে পথমেলা সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজন করছে এই সংগঠন। ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে।মেলার আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যরা মেলাকে সফল করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তিনি মেলা আয়োজনে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশাতীত সফল হয়েছে এ মেলা।সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া মিডিয়া সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিপুল সংখ্যক লোক সমাগম আমাদের ভবিষ্যতের জন্য আরো আশাবাদী করে তুলেছে।ভারপ্রাপ্ত সভাপতি কফিল চৌধুরী সংগঠনের নের্তৃবৃন্দসহ মেলায় আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে রেডিয়েন্ট আইপিটিভি গিফট বক্স দেয়া হয় সাধারণ সম্পাদক মো. শামীম মিয়াকে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV