বাতের ব্যথায় খাবারদাবার
বাতের ব্যথায় এটা খেতে নেই, ওটা খেতে নেই—বয়স্কজনেরা প্রায়ই বলে থাকেন৷ এসব কথা যে সব সময় ভিত্তিহীন, তা নয়৷
অনেক ধরনের খাবারে রয়েছে এমন কিছু উপাদান, যা ইনফ্ল্যামেটরি মানে ব্যথা উদ্রেককারী৷ এগুলো খেলে রক্তে কোনোভাবে ব্যথা উদ্রেককারী ইন্টারলিউকিন বা লিউকোট্রয়েন্স বেড়ে যায়৷ যেমন: বাতের রোগীদের টমেটো, লেবু, আমড়াজাতীয় ফল না খাওয়াই ভালো৷ আবার ময়দা, লবণ ও সাদা চিনিও ব্যথা-বেদনা বাড়ায়৷ খাবার লবণে যে সোডিয়াম আছে, তা বাতের রোগীদের পা ফোলা বা রস নামানোর জন্য দায়ী হতে পারে৷ লাল মাংস ও বীজ বা শিকড়জাতীয় খাবার, পালংশাক ইত্যাদিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক, যা বাতের রোগীদের জন্য ভালো নয়৷
কিছু খাবার রয়েছে, যেগুলো অ্যান্টিইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, মানে ব্যথা কমাতে কার্যকর৷ যেমন: বিভিন্ন মসলা, আদা, ক্যাপসিকাম ও দারুচিনি৷ ব্যথা কমাতে এদের কার্যকারিতা চমৎকার৷ খেতে পারেন নানা ধরনের বাদাম৷ ভিটামিন ডি পেতে রোদের আলো চাই প্রচুর, আর ভিটামিন ডি দরকার হয় দেহে ক্যালসিয়ামের শোষণের জন্য৷ ক্যালসিয়াম পাবেন দুধ, দুগ্ধজাত খাদ্য ও ছোট মাছে৷ ভিটামিন বি ১২ বাতের রোগীদের জন্য উপকারী৷ আর শস্যজাতীয় খাবারে রয়েছে এই ভিটামিন—বেশি আছে লাল চাল, লাল আটা বা ভুট্টায়৷সূত্র: ফুড ম্যাটারস৷/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!