বাবা যদি এতই খারাপ হতেন তাহলে টানা ৬ বার এমপি হলেন কীভাবে’:নিউইয়র্কে টেলিকনফারেন্সে ফায়াজ কাদের চৌধুরী
এনা : ‘বাবা যদি এতই খারাপ হতেন অথবা একাত্তরের ঘাতক হতেন তাহলে টানা ৬ বার এমপি পদে জয়ী হলেন কীভাবে? এলাকার মানুষ তাকে এক ভালোবাসেন কেন? আসলে তার রাজনৈতিক প্রতিপক্ষ চাচ্ছে বাবাকে ফাঁসিয়ে পথের কাঁটা দূর করতে।’ কারাবন্দি বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর পুত্র ফায়াজ কাদের চৌধুরী নিউইয়র্কে নবগঠিত ‘সাকা চৌধুরী মুক্তি সংগ্রাম পরিষদ’র সমাবেশে ঢাকা থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাবাকে কারাগারেই হত্যার গভীর ষড়যন্ত্র চলছে, তার অংশ হিসেবে এখন রিমান্ডে নেয়ার চেষ্টা করা হচ্ছে। প্রবাসীদের দুর্বার আন্দোলনই পারবে আমার বাবাকে বাঁচাতে। সংগ্রাম পরিষদের আহবায়ক মোস্তফা কামাল পাশা বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম ফারুক শাহীনের পরিচালনায় গতরাতে ব্রুকলীনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় আরো বলা হয় যে. মিথ্যা মামলায় তাকে শাস্তি দেয়ার যে কোন প্রক্রিয়া নস্যাতে মুক্তি সংগ্রাম পরিষদ সোচ্চার থাকবে। সংগ্রাম পরিষদের সমন্বয়কারী কাজী আজম বলেন, স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ করার পাশাপাশি আমরা সিনেটর-কংগ্রেসম্যানদের সাথে লবিং করবো। এর অংশ হিসেবে ৫ এপ্রিল স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সময় যুদ্ধাপরাধী হিসেবে বিরোধী দলীয় রাজনীতিকদের জেলে নেয়ার কথা বলা হয়েছে। এদের অবিলম্বে মুক্তির জন্যে স্টেট ডিপার্টমেন্টের হস্তক্ষেপ কামনাও করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টে লবিংয়ে ছিলেন শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল, কাজী আজম, আব্দুর রহমান, দিনাজ খান প্রমুখ। সাকা চৌধুরী মুক্তি সংগ্রাম পরিষদের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ সম্রাট, প্রধান সমন্বয়কারী ডা. শাহ আলম, যুগ্ম আহবায়ক বদিউল আলম প্রমুখ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








