Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাসা বানানো শিখতে হয় পাখিদের!

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: September 26, 2011 | 9:10 PM

 ডেস্ক: তালগাছে ঝুলে থাকা বাবুই পাখির বাসা দেখে বিস্মিত হন না এমন মানুষ পাওয়া মুশকিল। ছোট্ট একটা পাখি কীভাবে এত সুন্দর ও কৌশলী বাসা বানায় তা অবাক করে গবেষকদেরও। বাড়ির ঘুলঘুলিতে হোক, গাছের ডালে বা মাটিতে হোক_ বাসা বানিয়ে ডিম পাড়ে পাখিরা। এতদিন ধারণা ছিল, বাবুইর মতো নন্দিত বা কাকের মতো অগোছালো বাসা_ যে রকমই হোক না কেন এ কাজটি পাখিদের বংশগতভাবে অর্জন করা দক্ষতা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এটি জন্মগত দক্ষতা নয় বরং পাখিদেরও বাসা বানাতে শিখতে হয়।
সাউদার্ন মাস্কড ওয়েভার নামের পাখির বাসা বানানোর ভিডিওচিত্র পর্যবেক্ষণ করেন এডিনবার্গ, গ্গ্নাসগো এবং সেন্ট অ্যান্ড্রিউ ইউনিভার্সিটির গবেষকরা। তারা দেখেন, প্রতিটি পাখির বাসা তৈরির কলাকৌশল অন্যদের চেয়ে একটু ভিন্ন। কারও সঙ্গে কারও হুবহু মিল নেই। যখন একটি পাখি অনেক অভিজ্ঞ হয়, তখন তার মুখ থেকে ঘাসের পাতাও খসে পড়ে না। গবেষকদের পর্যালোচনা হচ্ছে, পাখিদের ক্ষেত্রেও ‘প্র্যাকটিস মেকস পারফেক্ট’ বা ‘অনুশীলনেই উৎকর্ষ’ প্রযোজ্য। সূত্র :বিবিসি।সমকাল
ট্যাগ:
Situs Streaming JAV