আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত নয় নভেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় পাশ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করার মিমিত্তে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্হিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, তৌহিদুল ইসলাম, হাবিব রেহমান, আফিয়া নাসরিন, ভিক্টোরিয়া মার্টিনেজ প্রমুখ । আলোচনা সভা শেষে ফিতা কেটে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীরা নাগরিকত্ব পরীক্ষার জন্য প্রস্তুতি, সাক্ষাতকার প্রদান সংক্রান্ত প্রস্তুতি সহ ইংরেজীতে কথা বলা ও লিখার দক্ষতা অর্জনের প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পাবে। প্রশিক্ষণ কর্মশালায় আঠাশ জন বাংলাদেশ, পাকিস্তান ও স্প্যানিশ অভিবাসী অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী প্রবাসী বাংলাদেশি তানভিয়া পার্শেদ বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য বিএএসজে কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী প্রবাসী পাকিস্তানী গুল নার্গিস এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করতে পেরে বেশ উপকৃত হবেন বলে আশাবাদী। তিনি বিএএসজে কতৃপক্ষকে টুপিখোলা অভিনন্দন জানান।
উল্লেখ্য, সম্পূর্ণ বিনা খরচে সপ্তাহের প্রতি বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
