নিউ জারসির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত চার জানুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় পাশ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করার মিমিত্তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্হিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী অভিবাসীরা নাগরিকত্ব পরীক্ষার জন্য প্রস্তুতি, সাক্ষাতকার প্রদান সংক্রান্ত প্রস্তুতি সহ ইংরেজীতে কথা বলা ও লিখার দক্ষতা অর্জনের প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পান।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম, আফিয়া নাসরিন ও ভিক্টোরিয়া মার্টিনেজ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কমিউনিটির অভিবাসীরা অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী বাংলাদেশি অভিবাসী রাশেদুল ইসলাম খান যিনি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে সম্প্রতি নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি জানান, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে তিনি বেশ উপকৃত হয়েছেন। তিনি এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য বিএএসজে কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং নাগরিকত্ব পরীক্ষায় অংশগ্রহন করতে ইচ্ছুক অভিবাসীদেরকে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের জন্য আহবান জানান। রাশেদুল ইসলাম খান নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল তাঁকে মিষ্টি মুখ করান।
উল্লেখ্য, সম্পূর্ণ বিনা খরচে সপ্তাহের প্রতি বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women