বিএনপির কেন্দ্রীয় ফোরামে যুক্তরাষ্ট্রের আরও ৫ নেতা অন্তর্ভূক্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির কেন্দ্রীয় ফোরামে যুক্তরাষ্ট্রের আরও ৫ নেতাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক ২৪ জুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে চেয়ারপাসনের বিশেষ সহকারির দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা হলেন- নিউইয়র্কের গোলাম ফারুক শাহীন, ওয়াশিংটন ডিসির হাফিজ খান সোহায়েল, পেনসিলভেনিয়ার এ এস এম জি শাহ ফরিদ, ক্যালিফোর্নিয়ার বদরুল ইসলাম শিপলু এবং জর্জিয়ার নাহিদ খান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদখানের জন্য এটি হচ্ছে দ্বিতীয় দায়িত্ব।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে বেবী নাজনীনকে নিয়োগ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীনের এটি হচ্ছে দ্বিতীয় দায়িত্ব। তারও আগে কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, অন্যতম সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান ভূইয়া মিল্টন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
