বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উদযাপন যুক্তরাষ্ট্র যুবদলের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অবাধ ও সুষ্ঠু এবং নিরেপেক্ষ নির্বাচন হলে একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগের সব প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। কারণ দেশের মানুষ এ সরকারের অত্যাচারের বিরুদ্ধে সমোচিত জবাব দিতে মুখিয়ে আছে। নিউইয়র্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে সোমবার রাত ১২ টা ১ মিনিটে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নেতাকর্মীরা আনন্দ উদ্দীপনার সাথে কেক কেটে কাটেন। পরে তারা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরীর সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ অনুষ্ঠান পরিচালনা করেন।

ঢাকা থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমান দেশনায়ক। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখি আমরা। আমরা তারেক রহমানের জন্মদিনে শপথ নিতে চাই বাংলাদেশকে স্বৈরচামুক্ত করার। এবং এতে আমরা সফল হবই। তিনি উপস্থিত যুবদলের সর্বস্তরের নেতাকে তারেক রহমানের জন্মদিন উযাপনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বক্তব্যে যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপিকে ভোট দেয়ার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। সরকার যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে সরকারী দলের প্রার্থীদের জামানত বায়েজাপ্ত হবে। তিনি বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে তারেক রহমানের জন্মদিনে সবাইকে শপথে বলিয়ান হওয়ার আহবান জানান।
বক্তব্যে যুক্তরাষ্ট্র যুবদল সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ বলেন, দেশ নায়ক তারেক রহমানের জন্মদিন যেমনি আমদের আনন্দের দিন তেমনি বাংলাদেশকে স্বৈরচারমুক্ত করার শপথের দিন। এই দিনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবী জানাচ্ছি। পাশাপাশি গণতন্ত্রের যোগ্য নায়ক তারেক রমহানের সুস্থতা কামনা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের আহবাব হোসেন চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, মো: আবুল কাশেম, শামীম মাহমুদ, কাজী আমিনুল ইসলাম স্বপন,
মো: রেজাউল আজাদ ভূঁইয়া, শেখ হায়দার আলী, বোরহান উদ্দীন, বিএম বাদশা, মো: মাইনউদ্দিন, আরশাদ খান, জাহাঙ্গীর আলম জয়, মো: মহসিন মিয়া। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদ এফ সরদার সাদী, এবাদ চৌধুরী, গোলাম ফারুক শাহীন, এজিএম হোসেন জাহাঙ্গীর, মনির হোসেন, মানিক বাবু, নীরব হক, মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!