Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি, নির্বাচনী তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতি সংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র যুবদলের বিক্ষোভ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: December 5, 2023 | 10:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিউইয়র্কে জাতি সংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় এক তরফা নির্বাচন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে মহাসচিব বরাবর স্মারকলিপিও প্রদান করেছে তারা। ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত যুক্তরাষ্ট্র যুবদল এ কর্মসূচি পালন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিক্ষোভ সমাবেশে নের্তৃবৃন্দ বলেন, বাংলাদেশে প্রহসনের বির্র্বাচন বন্ধ করার জন্য আমরা জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে এ নির্বাচন বন্ধ করে তত্বাবধায়ক সরকারের সব দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।
সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী এবং যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা আমানত হোসেন আমান, মোহাম্মদ কাশেম ও শাহবাজ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান, বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, আহবাব হোসেন চৌধুরী খোকন, ফয়েজ আহমেদ চৌধুরী, চৌধুরী সালেহ আহমদ, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সহরোয়ার্দী, বিএনপি নেতা কাজী আমিনুল ইসলাম স্বপন, এজেডএম জাহাঙ্গীর হাসাইন, আনিসুর রহমান, সৈয়দা মাহমুদা শিরিন, ফাতেমাতুজ্জোহরা পলি, সৈয়দ গউসুল হোসেন, লিয়াকত আলী, শামীম মাহমুদ, অহিদুজ্জামান নিলু, মনিরুল ইসলাম মনির, আহসান উল্লাহ মামুন, মাসুদ রানা, হুমায়ুন আহমেদ, বাদল মির্জা, মোহাম্মদ আলী মিলন, মোঃ সোলায়মান, মাসুক আহমদ সুজন, সোহাগ আফসার, মোঃ মহসিন লাল, রাহিমুল ইসলাম প্রিন্স, সালাহউদ্দিন রুবেল, সেলিম আহমেদ, হুমায়ুন কবির, মোঃ কামরুল হাসান, কামাল হোসেন, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান মুরাদ, দিদার চৌধুরী, আজিজুল হক মন্টু, হাজী ইসহাক শেখ, মোঃ আনসার শেখ, মোঃ আতিকুর রহমান সাবু, মোঃ সেলিম আহমেদ, জিনাত রিনা, হাবিবা বেগম, রুবেল, সাইফুল, রিয়াজ, নাসির মোসলেহ উদ্দিন, জাবেদ, রিফাত, আলমগীর, ফয়সাল, টিপু প্রমুখ।
বিক্ষোভ চলাকালে যুবদল নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। ‘প্রহসনের নির্বাচন-মানিনা মানবো না’, ‘ডাউন ডাউন-শেখ হাসিনা ডাউন’ ইত্যাদি শ্লোগান দেয় বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার জন্য প্রধান বিরোধী জোটকে নির্বাচনের বাইরে রেখে প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। সরকার একদলীয় প্রহসনের নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করাতে দেশকে কার্যত অচল করে দিয়েছে। এ প্রহসনের নির্বাচন প্রতিহত করতে প্রবাস থেকে সর্বাত্মক আন্দেলন গড়ে তোলা হবে। তারা বাংলাদেশের জনগণকেও এ একতরফা নির্বাচন প্রতিরোধে সর্বাত্মক আন্দেলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষে নির্বাচন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেন আবু সাইদ আহমদ, ইলিয়াস খান ও জাকির এইচ চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ